উত্তর প্রদেশে যোগীর হাত ধরে আইআইএম -এ রামলীলা! কী ঘটতে চলেছে দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে

যোগী সরকারের হাত ধরে এবার লখনউ আইআইএম -এর মতো শিক্ষা প্রতিষ্ঠানে রাম! আগামী নভেম্বর মাসে দেশের অন্যতম নামী ম্যানেজমেন্ট স্কুল , লখনউ আইআইএম-এ আয়োজিত হতে চলেছে রামলীলা প্রতিযোগিতা। অনুষ্ঠান ঘিরে ফের একবার শিক্ষা প্রতিষ্ঠান গৈরিকিকরণের বিতর্ক উঠে আসছে।

যোগীর হাত ধরে লখনউ আইআইএম -এ রামলীলা! কী ঘটতে চলেছে দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে

এর আগে, কেন্দ্র সরকারের অধীন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে এবিভিপির প্রভাব নিয়ে বিতর্ক ওঠে। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আয়োজিত অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে যোগী আদিত্যনাথ সরকারের শাসনকালে এবার ক্যাম্পাসে আয়োজিত হচ্ছে রামলীলা। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ফেস্ট 'বর্চশভা'-তে দেখা যাবে রামলীলা প্রতিযোগিতা।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের বিজেপি সরকার এই রামলীলা অনুষ্ঠানটি স্পনসর করছে। যোগী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করছে। তবে এই রামলীলা আয়োজনে কত টাকা খরচ হচ্ছে ,তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মন্ত্রকের আধিকারিকরা।

জানা গিয়েছে, আইআইএম কর্তৃপক্ষ নিজের তরফে উত্তরপ্রদেশ সরকারের কাছে এমন রামলীলা আয়োজনের প্রস্তাব দেয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাবে সায় দিয়ে যোগী সরকার এমন অনুষ্ঠানের আয়োজনে এগিয়ে আসে। শিক্ষা প্রতিষ্ঠানের দাবি, যাতে যুব সম্প্রদায়ের মধ্যে 'রামায়ণ' তথা দেশের সংস্কৃতির বিষয়ে মূল্যবোধ জন্মায় তার জন্যই এমন পদক্ষেপ নিচ্ছেন তাঁরা। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর লখনউ এর আইআইএম ক্যাম্পাসে আয়োজিত হবে রামলীলা প্রতিযোগিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+