আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে ছুটি বাতিল যোগীর রাজ্যে, শুরু বিতর্ক
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার সংবিধানের প্রণেতা বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে ছুটি বাতিল করে দিল।
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার সংবিধানের প্রণেতা বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে ছুটি বাতিল করে দিল। এদিন ৬ ডিসেম্বর ১৯৫৬ সালে আম্বেদকরের প্রয়াণ হয়। এইদিনে ছুটি থাকত প্রতিবছর। তবে এবছর থেকে তা বাতিল করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আগে থেকে বিজ্ঞপ্তি জারি করে সরকারি ছুটি বাতিল করা হয়েছে। কারণ সরকারে আসার পরই ছুটির তালিকা থেকে ১৫টি ছুটি বাতিল করা হবে বলে জানিয়েছিলেন যোগী আদিত্যনাথ। এই সবকটি দিন কোনও না কোনও বিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম অথবা মৃত্যুদিবস রয়েছে।
এই সবকটি ছুটির দিনই পূর্বতন বহুজন সমাজ পার্টি অথবা সমাজবাদী পার্টি সরকার ক্ষমতায় থাকাকালীন চালু করেছিল। অভিযোগ, ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে সমাজের বিভিন্ন গোষ্ঠীকে খুশি করতেই এমনটা করা হয়েছিল।
স্কুলে পড়াশোনার দিবস কমে যাচ্ছে। তাছাড়া মনীষীদের সম্পর্কে না জেনে তাঁদের প্রয়াণ বা জন্মদিবসে ছুটি কাটালে ভবিষ্যত প্রজন্ম তাঁদের সম্পর্কে কিছুই জানবে না। সেই অবস্থা দূর করতে ছাত্রছাত্রীদের স্কুলে এনে বরং তাদের সম্পর্কে জানানোর চেষ্টা করাটাই শ্রেয় বলে মনে করছে যোগী সরকার। আর সেজন্যই আম্বেদকরের প্রয়াণ দিবসে ছুটি বাতিল হয়েছে।












Click it and Unblock the Notifications