Yogi Adityanath: উত্তরপ্রদেশকে মাওবাদী মুক্ত করতে বড় ঘোষণা যোগীর

লোকসভা নির্বাচনের আগে রাজ্যকে মাওবাদী মুক্ত করা হবে। তাদেরকে সম্পূর্ণরূপে শেষ করা হবে। এখন দু-চার জেলায় যা আছে, তা শেষ করে দেওয়া হবে। এমনটাই বলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath)।

উত্তর প্রদেশে আপনা দলের প্রতিষ্ঠাতা সোনেলাল প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে লখনৌতে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সরকার নকশালবাদকে সম্পূর্ণ শেষ করবে। মুখ্যমন্ত্রী দলের কর্মীদের ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য তৈরি থাকতে বলেছেন।

যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath) বলেছেন, সোনেলাল প্যাটেল অনগ্রসর ও দরিদ্রদের মধ্যে সামাজিক ন্যায় বিচার দিতে লড়াই করেছিলেন। গত নয় বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছে। প্রতাপগড় মেডিক্যাল কলেজ এখন সোনেলাল প্যাটেলের নামে করা হয়েছে।

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, আপনা দল (এস) এবং বিজেপি কর্মীরা একসঙ্গে মিছিল করছে ও লড়াই করছে। তাঁর বিশ্বাস এখনকার মতো ভবিষ্যতেও তারা শক্তভাবে লড়াই করবেন এবং নির্বাচনী যুদ্ধে জয়ী হবেন।

যোগী আদিত্যনাথ

দেশের মধ্যের একটা বড় অংশে ছড়িশগড়, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের একটা বড় অংশ মাওবাদী অধ্যুষিত ছিল। সেখানে মাওবাদীরা মাধে মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপরে হামলা চালিয়ে তাদের উপস্থিতি জানান দিলেও, ওইসব এলাকায় তাদের শক্তি অনেকটাই কম বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই পরিস্থিতি এবার দেখা যাচ্ছে যোগী রাজ্যেও ( Yogi Adityanath)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+