নীতি আয়োগের বৈঠকে উত্তরপ্রদেশের সাফল্যের কথা দেশের সামনে রাখবেন যোগী
উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ! ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ। বিশেষ করে একেবারে তৃণমূলস্তরে যাতে সরকারের উন্নয়ন পৌছয় সেলক্ষ্যেই কাজ করছে উত্তরপ্রদেশ সরকার। আর সেই বার্তাই নীতি আয়োগের বৈঠকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
আগামী ২৭ মে নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

আর সেই বৈঠকে গোটা দেশের মুখ্যমন্ত্রীদের সামনে উত্তরপ্রদেশের সাফল্যের কথা তুলে ধরবেন। পাশাপাশি কোন কোন ক্ষেত্রে কেন্দ্রের আরও সহযোগিতা প্রয়োজন সে নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে পরিকাঠামো নির্মাণ, বেশি করে মহিলা কর্মসংস্থান বাড়ানো, এমএসএমই সেক্টরকে আরও মজবুত করতে সে রাজ্যের কেন্দ্রের সাহায্যের কথা নীতি আয়োগের বৈঠকে যোগী তুলে ধরবেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
নীতি আয়োগের এহেন বৈঠকের প্রস্তুতি হিসাবে ক্যাবিনেট সচিব রাজীব গৌব সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ইতিমধ্যে সেরেছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই আল্কোচনা হয়। প্রস্তুতির পাশাপাশি মূলত কি কি বিষয় নিয়ে ওই বৈঠকে চর্চা হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

আর সেই বৈঠকে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব। সেখানে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নীতি আয়োগ বৈঠকে আটটি এজেন্ডা চূড়ান্ত করেছে। বিশেষ করে MSME সেক্টর, বিনিয়োগ-পরিকাঠামো নির্মাণ, স্বাস্থ্য, মহিলা কর্মসংস্থান, স্কিল ডেভেলোপমেন্ট,, সোশ্যাল এনফ্রাস্ট্রাকচার সিহ আরও বেশ কয়েকটি বিষয় আলোচনার তালিকায় রয়েছে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশে জুড়ে একাধিক কাজ চলছে। কার্যত ডবল ইঞ্জিন সরকারের সুফল ভোগ করছেন সে রাজ্যের মানুষ। কর্মসংস্থান থেকে পর্যটন! শিক্ষা থেকে স্বাস্থ্য। সবক্ষেত্রেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার সুফল ভোগ করছেন উত্তরপ্রদেশের মানুষ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications