Yogi Adityanath: আর কিছুদিনের অপেক্ষা, দীপাবলির মধ্যেই শেষ হবে অযোধ্যা প্রকল্পের কাজ: যোগী
সুসময় আসতে আর বেশদিন বাকি নেই! অযোধ্যার যে উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে তা দীপাবলির মধ্যে শেষ হবে, আর একটি প্রকল্প ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। পুজোর মধ্যে সুখবর দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শনিবার যোগী আদিত্যনাথ রাম মন্দির নির্মাণের কাজ ঘুরে দেখেন। সাংবাদিকদের সামনে যোগী জানান, অযোধ্যার সার্বিক উন্নতির জন্য ডবল ইঞ্জিন সরকার ৩০ হাজার কোটিরও বেশি প্রকল্পের অনুমোদন করেছিল, সেই কাজ এখন শেষের পথে।

যোগী সকলের উদ্দেশ্যে বলেন, গোটা বিশ্ব দেখবে নতুন এক অযোধ্য়াকে। দীপাবলিতেই তার রিহার্সাল দেখতে পাবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। আলোয় সেজে উঠতে প্রস্তুত পুরো অযোধ্যা। ৫০০ বছরের অপেক্ষার অবসান হবে ২০২৪ সালের জানুয়ারি মাসেই। অযোধ্যাবাসীদের জন্য আসতে চলেছে সুসময়। ২০২৪ সালের জানুয়ারি মাসে দেশ ও রাজ্যের জন্য গর্বের মুহূর্ত আসছে। প্রধানমন্ত্রী বিরাট মন্দিরে ভগবান রামকে প্রতিষ্ঠা করবেন।
যোগী জানান, নতুন রূপে অযোধ্য়াকে দেখবে বিশ্ববাসী। তাঁর প্রস্তুতি নিতে আমরা শুরু করে দিয়েছি। একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে তার কাজ চলছে। যোগী সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, অযোধ্যার রামপথ, জেটি ন্যা ঘাট থেকে উদয় মোড় পর্যন্ত কাজ চলছে তা দীপাবলির আগে শেষ হয়ে যাবে, যাতে এই উৎসবে আলো দিয়ে সাজানো যায় রাস্তাঘাট, সকলে আলোয় আলোকিত হয়ে উঠুক। আনন্দের সঙ্গে তারা যেন দীপাবলি উৎসব পালন করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
কমিশনার অডিটোরিয়ামে মন্দির পরিদর্শনের সময় যোগী বলেন, রাস্তাঘাটের দিকে বিশেষ নজর দিতে হবে। সব সময় যাতে রাস্তা পরিষ্কার পরিচ্ছন থাকে সেদিকে দেখতে হবে। সেই সঙ্গে পরিষ্কার রাখতে হবে পাবলিক টয়লেটও। এরপর মুখ্যমন্ত্রী হনুমানগড়ি মন্দির পরিদর্শন করেন এবং রাম মন্দিরে যাওয়ার আগে প্রার্থনা করেন, যেখানে তিনি রামলালা মন্দিরে গিয়ে আশীর্বাদও নেন। তিনি সেখানকার ট্রাস্ট ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
তিনি আরো বলেন, মন্দিরের আশেপাশের রাস্তা দখল করে কোনও কিছু করা যাবে না। এটি পথ ভক্তদের পথ। তাই এই পথ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরো জানান, ভারতে এক হাজারের বেশি সম্প্রদায় রয়েছে, তাঁদের জন্য আরও মঠ, মন্দির তৈরির চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications