Yogi Adityanath: রাজ্যের শিল্প উন্নয়নে বড় পদক্ষেপ যোগী সরকারে, ফার্মা পার্কের জন্য সার্ভে প্রক্রিয়া শুরু
উত্তর প্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যেৱ উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য প্রয়োজন শিল্পের বিকাশ। তাই ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিল্প উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। সেই পথেই এবার রাজ্যে ফার্মা পার্ক গড়তে উদ্যোগী হয়েছে যোগী সরকার।
উত্তরপ্রদেশ সরকার বন্দেলখণ্ডের ললিতপুরে বাল্ক ড্রাগ পার্কের জন্য দু'হাজার একর জমি চিহ্নিতকরণের কাজ আগেই শেষ করেছিল। এবার ১৪৭২ একর জমি সার্ভে করার কাজও শুরু করে দিল যোগী সরকার। খুব দ্রুতই সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উত্তর প্রদেশ রাজ্য শিল্প উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে এই সার্ভে প্রক্রিয়া শুরু হয়েছে।

শুধু ললিতপুর নয়, আশেপাশের আরও পাঁচটি গ্রামের জমিও বাছাই করা হয়েছে এই ফার্মা পার্কের জন্য। সার্ভে কোম্পানি অত্যন্ত আধুনিক মানের প্রযুক্তি ব্যবহার করবে। এমনকি ডিজিপিএস, ড্রোনও ব্যবহার করা হবে জমির অবস্থান বুঝে নিতে। সার্ভের পর একটি ম্যাপ বানানো হবে। যা ভারতের যে কোনও সার্ভেকে হার মানাতে পারবে।
নয়ডার গৌতম বুদ্ধ নগরে মেডিক্যাল ডিভাইস পার্ক তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে সাড়ে তিনশ একর জমি। এটি যমুনা এক্সপ্রেস শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের জমি। সার্ভের সময় গ্রাউন্ড কন্ট্রোল নেটওয়ার্কিং ব্যবহার করা হবে।
ভারতে ওষুধ ও তা তৈরির সরঞ্জাম একটি বহৎ শিল্প। এছাড়াও এর সঙ্গে বহু ক্ষুদ্র-মাঝারি ও অতি ক্ষুদ্র সংস্থা জড়িত। এই ধরনের পার্ক হলে এইউ শিল্পে কর্ম সংস্থান ও বানিজ্যিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
কয়েক বছর আগে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনটি ফার্মা পার্ক প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছিল মোদী সরকার। প্রত্যেকটির মেগা ড্রাগ পার্ক তৈরির ক্ষেত্রেই হাজার কোটি করে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়। এই ফার্মা পার্ক গড়ে উঠলে রাজ্যের বিপুল কর্মসংস্থান হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications