Yogi Adityanath: চিকিৎসকদের অবসরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে যোগী সরকার
উত্তর প্রদেশের চিকিৎসা পরিষেবার সার্বিক উন্নতি চাইছে যোগী আদিত্যনাথ। সেকারণে সরকারি হাসপাতালের চিকিৎসকদের অবসরের মেয়াদ বাড়ানোর চিন্তা ভাবনা শুরু করেছে যোগী সরকার। গতকাল তিনি স্বাস্থ্য দফতরের আধিকারীকদের নিয়ে বিশেষ বৈঠক করেন।
যোগী আদিত্যনাথ বার্তা দিয়েছেন সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা যাতে বেশি করে কাজ করতে পারেন এবং রোগীদের চিকিৎসা দিতে পারেন তা নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। রাজ্যের সব সরকারি হাসপাতালে যাতে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন সেকারণে চিকিৎসকদের অবসরের মেয়াদ বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে।

স্বাস্থ্য দফতরের আধিকারীকদের তিনি নির্দেশ দিয়েছেন কোনও সরকারি হাসপাতালে চিকিৎসক এবং মেডিকেল কর্মীদের শূন্যস্থান যেন না থাকে। শূন্যস্থালগুলিতে দ্রুত নিয়োগ করতে হবে। এবং সব সরকাির হাসপাতালে যাতে পর্যাপ্ত চিকিৎসক থাকে সেদিকে কড়া নজর রাখতে বলেছেন তিনি। কোমও জায়গা যাতে ফাঁকা না থাকে সেদিকে কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব যেন কোনও সরকারি হাসপাতালে না থাকে তার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সংখ্যা পর্যাপ্ত রাখতে সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবসরের মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনাও শুরু করেছে যোগী সরকার। সেদিকটি বিবেচনা করে দেখা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার দ্রুত করার পাশাপাশি বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ চিকিৎসকেরও প্রয়োজন রয়েছে।
রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান উন্নত করার উপরে জোর দিয়েছেন যোগী সরকার। সদর হাসপাতাল গুলির পাশাপাশি গ্রামীণ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার দিকেও নজর দিয়েছে যোগী সরকার। সেকারণে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়নে জোর দিয়েছেন তিনি। প্রত্যেকটি হাসপাতালে অন্তত ৫০ শয্যার ব্যবস্থা রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications