‘দীপোৎসবে’ ৫.৫১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গতবারের রেকর্ড ভাঙবেন যোগী আদিত্যনাথ
গত বছরের মতো এ বছরও প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি পালন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার এ বছরের 'দীপোৎসবে’ তিনি ৫.৫১ লক্ষ মাটির প্রদীপ জ্বালাবেন। যা গতবারের রেকর্ডকেও ছাপিয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। এর পাশাপাশি তিনি এদিনই ২২৬ কোটি টাকার সরকাকারি প্রকল্পের সূচনা করবেন।

এই 'দীপোৎসবে’ যোগ দিতে আসবেন রাজ্যের গর্ভনর আনন্দিবেন প্যাটেল, ফিজির ডেপুটি স্পীকার বীণা ভাটনগর এবং রাজ্যের অন্য মন্ত্রীরা। রাজ্য সরকারের মুখপাত্র অনুষ্ঠান সম্পর্কে বলেন, 'শনিবার ১০টা থেকে ১২টা অযোধ্যায় ভগবান রামের ট্যাবলো বেরোবে। সকেট কলেজ থেকে এই শোভাযাত্রা বেড়িয়ে তা শেষ হবে রামকথা পার্কে। এই শোভাযাত্রায় বিভিন্ন দেশের শিল্পীরা যোগ দেবেন। দুপুর ৩টে ৪৫ মিনিট থেকে ৪টের মধ্যে এই শোভাযাত্রায় আসবেন যোগী আদিত্যনাথ। এই শোভাযাত্রায় প্রতীকি রাম–সীতা অংশ নেবেন। ৪টে ১৫ থেকে ৪টে ৪০ মিনিটের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান এবং রামের প্রতীকি রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে।’ সন্ধ্যা ৬টায় শুরু হবে 'দীপোৎসব’। জানান মুখপাত্র। সরকারি সূত্রে জানা গিয়েছে, এ বছর 'দীপোৎসব’ সহ গোটা অনুষ্ঠানে খরচ হবে ১৩০ কোটি টাকা।
২০১৮ সালে অযোধ্যার 'দীপোৎসব’ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। ৩ লক্ষেরও বেশি প্রদীপ সরযু নদীর ধারে ৪৫ মিনিট ধরে জ্বলেছিল। এ বছর আদিত্যনাথের দাবি, গতবছরের রেকর্ড ভাঙবেন তিনি। ২০১৮ সালের 'দীপোৎসবে’ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জাং–সুক। এ বছরের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হল সাতটি দেশ থেকে শিল্পীরা রামলীলা দেখাবেন।












Click it and Unblock the Notifications