প্রতিবছর বর্ষায় ভাসে উত্তরপ্রদেশ, এবার আগে থেকেই বন্যা মোকাবিলার প্রস্তুতি শুরু করল যোগী সরকার
বর্ষা এখনও আসেনি দেশে। তবে আর কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে। তারপরেই দেশের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। উত্তরপ্রদেশেও সেই পরিস্থিতি তৈরি হবে। এবার তাই আগে থেকেই সতর্ক উত্তর প্রদেশের যোগী সরকার। বন্যা মোকাবিলায় এখন থেকেই কাজ শুরু করেছে তারা।
উত্তর প্রদেশ জুড়ে একাধিক নদী রয়েছে। কৃষি প্রধান রাজ্য উত্তর প্রদেশ। সেকারণে প্রচুর নদী নালা রয়েছে এই রাজ্যে প্রতিবছরই বর্ষার সময় প্রবল বন্যার মুখে পড়তে হয় উত্তর প্রদেশের মানুষকে। ভাগলপুর, বারাণসী সহ গঙ্গার তীরবর্তী একাধিক জায়গা প্লাবিত হয়। সেকারণে এবার আগে থেকেই সতর্ক যোগী সরকার।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এই নিয়ে সরকারি আধিকারীকদের সঙ্গে কথা বলেছেন। তিনি আধিকারীকদের অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এবং ১৫ জুন ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে বন্যা মোকাবিলার সব কাজ শেষ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
ইতিমধ্যেই ৭৩টি জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলার পর্যালোচনা করা হয়ে গিয়েছে। লখনউয়ে একটি সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া ৫০টি জেলায় ত্রাণ শিবির খোলা হয়ে গিয়েছে। ১৫ জুন থেকে রাজ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। সেজন্য আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে। এবং বন্যা মোকাবিলার সব কাজ ১৫ জুনের মধ্যে শেষ করার ডেডলাইন দিয়েছে যোগী সরকার।

প্রতিবছর উত্তর প্রদেশে বন্যায় যে জায়গাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারমধ্যে রয়েছে মহারাজগঞ্জ, কুশিনগর, লখিমপুর খেরি, গোরক্ষপুর, বস্তি, বাহরিচ, বিজনৌর, সিদ্ধার্থনগর, গাজিপুর, গোন্ডা, বালিয়া, দেওরিয়া, সীতাপুর, বলরামপুর, অযোধ্যা, মৌ, ফারুকাবাদ, শ্রাবস্তি, বদায়ূ, আম্বেদকর নগর, আজমগড়, সন্ত কবির নগর, পিলবিট, বারাবাকি।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications