পুরভোটের প্রচারে 'ট্রিপল ইঞ্জিন'! রাস্তায় গুলি খাবেন না প্রার্থনা করবেন, বেছে নিতে বললেন যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশে পুরভোটে বিজেপির প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ৪ ও ১১ মে উত্তর প্রদেশে স্থানীয় সংস্থার নির্বাচন রয়েছে। প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী ফের একবার মাফিয়া রাজ থেকে রাজ্যের মুক্তির কথা উল্লেখ করেছেন।
সাহারানপুরে দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০১৭ সালের আগেকার সরকারের থেকে ভিন্ন। তিনি দাবি করেছেন এখন রাজ্যে আইনশৃঙ্খলা রয়েছে। সেই কারণে অন্য রাজ্য এখন উত্তর প্রদেশকে মডেল হিসেবে অনুসরণ করছে। তিনি অভিযোগ করেছেন ২০১৭ সালের আগের সরকারগুলি দাঙ্গায় ব্যস্ত থাকত। এখন মানুষের মনে ভয় কমেছে বলেও দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৭ সালের আগে রাজ্যে ঘনঘন দাঙ্গা হত। যে কারণে বেশিরভাগ সময় রাজ্যের বড় অংশ কারফিউয়ের অধীনে থাকত। মুখ্যমন্ত্রী বলেছেন, এখন উত্তর প্রদেশ কানোয়ার যাত্রার জন্য পরিচিত। কোনও ভয় ছাড়াই এখন হাজার হাজার মানুষ পশ্চিম উত্তর প্রদেশের রাস্তায় মিছিল করে।
প্রচারে তিনি সাধারণ মানুষদের উদ্দেশে বলেছেন, এখন সিদ্ধান্ত নিতে হবে রাস্তায় অপরাধীদের গুলির শব্দ শোনা যাবে, নাকি ঈশ্বরের কাছে প্রার্থনাকে বহেছে নেবেনষ তিনি বলেছেন, আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে কোন দেশ আমরা চাই। তরুণদের সিদ্ধান্ত নিতে হবে, তাদের হাতে পিস্তল থাকবে না ট্যাবলেনট।

যোগী আদিত্যনাথ বলেছেন, সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে গুণ্ডাদের টাকা দেবেন নাকি জনগণের কল্যাণে কাজ করছে, তেমন প্রশাসনিক ব্যবস্থাকে বেছে নেবেন। তিনি বলেন, উত্তর প্রদেশ এখন কারও ব্যক্তিগত জমানত নয়। কেউ এখন জনগণের ওপরে গুণ্ডা ট্যাক্স নিতে পারে না বলেও দাবি করেছেন তিনি।
সাহারানপুরের সামলিতে জনসভায় যোগী আদিত্যনাথ বলেছেন, কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের যোগী সরকার ডাবল ইঞ্জিনের গতিতে উন্নয়নের কাজ করছে। সেখানে শহর ও ছোট শহরের উন্নয়ন নিশ্চিত করতে তৃতীয় ইঞ্চিনের শক্তির কথাও বলেছেন তিনি। যোগী বলেছেন, যদি তিনটি ইঞ্জিনের শক্তিতে শহরের পরিবর্তন চান, তাহলে স্থানীয় নির্বাচনে বিজেপিকে ভোট দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেছেন, আগেকার সরকারের সময়ে কাইরানা থেকে ব্যবসায়ীদের দেশত্যাগের কথা কেউ ভুলে যাননি। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের কোনও ব্যবস্থা ছিল না। অন্যদিকে অপরাধীরা পুলিশকে ভয় না পেয়ে জুলুমবাজি করে টাকা আদায় করেছে। আর এখন কোনও দাঙ্গা নেই, গুণ্ডা ট্যাক্স নেই, আর কাইরানাও অনেক উন্নতি করেছে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications