Yogi Adityanath: সাইবার ক্রাইম রুখতে মরিয়া যোগী, ৭৫টি জেলায় বিশেষ থানা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর
সাইবার অপরাধকে উত্তরপ্রদেশের সরকার কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে চাইছেন, শনিবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যালোচনা করেন। সাইবার অপরাধ রোধ করার জন্য রাজ্যের ৭৫ টি জেলায় বিশেষ থানা তৈরির নির্দেশ দেন যোগী। সেই সঙ্গে প্রতিটি থানায় সাইবার সেলও তৈরি করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
একজন সরকারি কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ খুব দ্রুত পূরণ করতে হবে। তাই আগামী দুই মাসের মধ্যে ৫৭ টি সাইবার ক্রাইম থানা তৈরি করতে হবে। সাইবার প্রতিরোধের সচেতনতা সকলের মধ্যে জাগাতে হবে। প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এটাকে আমাদের স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে অপরাধ মূলক কাজ করার প্রবণতা বাড়ছে, সাইবার ক্রাইমের ঘটনা এখন অনেক শোনা যাচ্ছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এখন পেনশন, বিদ্যুৎ বিল, বাড়ির যে কোনও কাজ, লোন, জিনিস পার্সেল বা অনলাইনে কেনাকাটি করার সময় বা যেকোনোও স্কিমে বিনিয়োগ করার সময়েও সাধারণ মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। তাই মানুষকে সচেতন থাকতে হবে, পাশপাশি পুলিশকেও আরও তৎপর থাকতে হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সাইবার অপরাধের জন্য পুলিশকে আরও প্রশিক্ষণ দিতে হবে। স্কুলের পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করা উচিত। শিক্ষক, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের বিএসএ, ডিআইওএসকে হিসেবে প্রশিক্ষণ দিয়ে ধাপে ধাপে সচেতন করতে হবে। তিনি চান প্রতিটি মানুষ যাতে এই বিষয়ে সচেতন হয়ে উঠুক।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রতিটি জেলা থেকে পাঁচজন করে পুলিশ আধিকারিককে রাজ্য স্তরে প্রশিক্ষণ দেওয়া উচিত। তাদের জেলার প্রতিটি থানা থেকে পাঁচজন পরিদর্শক, সাব-ইন্সপেক্টরকে সিটিরেন পোর্টালে সাইবার কোর্স সম্পর্কে প্রশিক্ষিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। তবেই আমরা এই সাইবার অপরাধ কমাতে পারব।












Click it and Unblock the Notifications