Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যোগীরাজ্যে ১০০০ একর জায়গায় ‘পিএম মিত্র’ পার্ক! উত্তরপ্রদেশের ‘গর্ব’ পুনরুদ্ধারে নয়া চুক্তি

যোগীরাজ্যে ১০০০ একর জায়গা জুড়ে গড়ে উঠছে 'পিএম মিত্র' পার্ক! টেক্সটাইল জগতে আলোড়ন তুলবে কেন্দ্রের পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা পিএম মিত্র স্কিমের অধীনে এই চুক্তি। সম্প্রতি উত্তরপ্রদেশের যোগী সরকার কেন্দ্রের সঙ্গে এই বিষয়ক মউ স্বাক্ষর করল।

উত্তরপ্রদেশের লখনউ ও হারদোইতে হাজার একর জায়গাজুড়ে টেক্সটাইল পার্ক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সেই মর্মেই স্বাক্ষরিত হয়েছে মউ। দুই জেলায় হাজার একর বিস্তৃত টেক্সটাইল পার্ক স্থাপনের জন্য লখনউয়ের লোক ভবনে ভারত সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর করে যোগী আদিত্যনাথ সরকার।

যোগীরাজ্যে ১০০০ একর জায়গায় ‘পিএম মিত্র’ পার্ক!

উত্তরপ্রদেশের যোগী প্রশাসন পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা পিএম মিত্র স্কিমের সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, কেন্রে পর এই কর্মসূচির রূপায়ণের ফলে উত্তরপ্রদেশের প্রাচীন গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে।

যোগী সরকার রাজ্যকে নতুন করে সাজাতে চাইছে। সেইরূপ পদক্ষেপ নেওয়াও শুরু হয়েছে। তারই একটা অঙ্গ হল দেশের টেক্সটাইল হাব। একটি সমৃদ্ধ ইতিহাস থাকা সত্ত্বেও কানপুরের মতো জেলাগুলি বস্ত্র শিল্পে উজ্জ্বলতা হারিয়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ফলে তাঁত এবং পাওয়ারলুম শিল্পগুলি ভেঙে পড়ছে।

যোগীরাজ্যে ১০০০ একর জায়গায় ‘পিএম মিত্র’ পার্ক!

মুখ্যমন্ত্রী বলেন, গত ছয় বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশ তা পুনরুদ্ধারের চেষ্টা করছে। ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে পরিস্থিতি। গত ৬ বছরের প্রচেষ্টার ফলে লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের বিনিয়োগের প্রস্তাব পেয়েছে উত্তরপ্রদেশ। নতুন নতুন প্রোগ্রামে নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ আনতে এগিয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আজ উদ্যোগপতিদের জন্য সবথেকে অনুকূল পরিবেশ রয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এখন আর কোনো মাফিয়া উত্তরপ্রদেশে সন্ত্রাস ছড়াতে পারে না। প্রতিটি জেলায় সরকার কাজ করছে। বিনিয়োগকারীরা আসছেন। বিনিয়োগ করছেন, গড়ে উঠছে শিল্প। আর খারাপ আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে উত্তরপ্রদেশের বদনাম করার জায়গা নেই।

যোগীরাজ্যে ১০০০ একর জায়গায় ‘পিএম মিত্র’ পার্ক!

তাঁর কথায়, পূর্ববর্তী সরকারগুলি রাজ্যের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে চলে গিয়েছিল। যোগী আদিত্যনাথ বলেন, "২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে দাঙ্গা এবং অপরাধের জন্য পরিচিত ছিল। আজ উত্তরপ্রদেশের সমস্ত জেলা উন্নয়নশীল। উত্তরপ্রদেশ অন্ধকার কাটিয়ে আবার আলোর দেখা পেয়েছে।

তিনি বলেন, সরকার উত্তরপ্রদেশে প্রতিটি ক্ষেত্রে তরুণদের শক্তিশালী করতে উদ্ভাবনী পদক্ষেপ নিচ্ছে। যাঁরা টেক্সটাইল সেক্টরে কাজ করবেন, তাঁদের জন্য একটি ইন্টার্নশিপ স্কিম তৈরি করা হয়েছে। এবার কেন্দ্রীয় বাজেটেও পিএম ইন্টার্নশিপ স্কিমের বিধান ছিল এবং একই সূত্রে রাজ্য সরকার ইন্টার্নশিপ নিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+