গুন্ডারাজ অতীত, উত্তরপ্রদেশের সুশাসনের বার্তা যোগী আদিত্যনাথের

আতিক হত্যাকাণ্ডের পর আবারও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশে এখন সামনেই পুরসভা ভোট। সেই উপলক্ষ্যে মাঝে মধ্যেই রাজ্যের একাধিক জায়গায় প্রচারে যাচ্ছেন।

মঙ্গলবার উত্তর প্রদেশের সাহারানপুরে সভা করতে গিয়ে যোগী আদিত্যনাথ কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রায়াগরাজের আতিক মহম্মদের হত্যাকাণ্ডের ঘটনার উল্লেখ করে রাজ্যের গুণ্ডারাজ নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন প্রয়াগরাজের ঘটনায় কাউকে রেয়াত করা হয়নি। কারণ রাজ্যে আর গুণ্ডারাজ চলবে না।

Yogi Adityanath

তিনি বলেছেন সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা অনেকটাই উন্নত হয়েছে। মাফিয়ারাজ, গুণ্ডারাজের বদনাম ঘুচেছে উত্তর প্রদেশে। সাহারানপুর, সামলি, আমরোহা-র মত এলাকার অবস্থা এখন অনেকটাই উন্নত। সেখানে মানুষ আর ভয়ে কাজ করেন না। তাঁরা এখন অনেকটাই নিরাপদে বাস করেন।

Yogi Adityanath

উত্তর প্রদেশে এখন আর কোথাও কার্ফু জারি হয় না। কোথাও কোনও দাঙ্গা হয় না। চারিদিকে শান্তি বিরাজ করছে বলে জানিয়েছেন তিনি। মাফিয়ারাজ, আতঙ্ক এখন সব অতিত। এখন খুশিতে নিরাপদে বাস করেন সেখানে। এখানে শান্তি বজায় রয়েছে সেখানে। পুরসভা ভোটও শান্তিপূর্ণ হবে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+