Yogi Adityanath: বিজেপি শাসিত রাজ্যে একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পেই রামরাজ্যের সূচনা, দাবি যোগীর

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে শোনা গেল রামরাজ্যের কথা। গতকাল দ্বারকায় রাবণ দহন অনুষ্ঠান থেকে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরে রাম নবমী অযোধ্যার রামলাল্লার মন্দিরেই পালিত হবে বলে বার্তা দিয়েছেন মোদী।

মোদীর সেই সুরে সুর মিলিয়েই যোগী আবার রামরাজ্যের কথা বলেছেন। তিনি বলেছেন রাজ্যে যে একাধিক জন কল্যাণমূলক প্রকল্প শুরু করেছে বিজেপি শাসিত সরকার সেগুলির মধ্য দিয়েই রামরাজ্যের সূচনা হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের কারণেই উত্তর প্রদেশের রামরাজ্যের প্রতিষ্ঠার সূচনা করা গিয়েছে।

Yogi Adityanath

তিনি বলেেছন ৫০০ বছরের অপেক্ষার পর ভগবান শ্রীরামচন্দ্র তাঁর মন্দিরে বিরাজ করতে চলেছেন। এর থেকে বড় বিষয় আর কি হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রাজ্যবাসীকে সবরকম সুবিধা পাইয়ে িদতে একাধিক পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে গরিব মানুষের জন্য ঘর, স্বাস্থ্য, শৌচাগার, খাবার সহ একাধিক ন্যূনতম সুবিধা পাইয়ে দিতে তৎপর হয়েছে।

গতকাল রাবণ দহন অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন এবারের বিজয়া দশমী এবং দীপাবলি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রায় ৫০০ বছর পর অযোধ্যাধামে নিজের মন্দিরে বিরাজ করতে চলেছেন ভগবান শ্রীরাম। এর থেকেই দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেল যেন ডবল ইঞ্জিন সরকার কীভাবে উন্নয়নের ধারা নিয়ে আসতে পারে।

যোগী দাবি করেছেন মোদী সরকারের নেতৃত্বে গোটা রাজ্যে গরিব মানুষের জন্য ১২ কোটি শৌচালয় তৈরি হয়েছে। ৪ কোটি গরিব মানুষের মাথার ছাদ তৈরি হয়েছে। ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। ৫ লক্ষ মানুষ স্বাস্থ্য সুরক্ষা পেয়েছে। বিপর্যয় মূলক পরিস্থিতিতে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পেয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+