যোগী-রাজ্যে হচ্ছে মেগা টেক্সটাইল পার্ক, মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর
ভারতের সাত রাজ্যে তৈরি হচ্ছে মেগা টেক্সটাইল পার্ক। তার মধ্যে রয়েছে যোগী-রাজ্য উত্তরপ্রদেশও। উত্তরপ্রদেশকেও পিএম মিত্র প্রকল্পে স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, কেন্দ্র মেগা টেক্সটাইল পার্ক তৈরি হচ্ছে উত্তরপ্রদেশ-সহ সাত রাজ্যে।
শুক্রবার কেন্দ্রের তরফে সাত রাজ্যে মেগা টেক্সটাইল পার্ক তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ। প্রদানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অঞ্চল এবং অ্যাপারেল পার্ক (পিএম মিত্র) ১২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে উত্তরপ্রদশের রাজধানী লখনউয়ে।

এই মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার অনুমোদন পেয়েছে উত্তরপ্রদেশের পাশাপাশি তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাত ও মধ্যপ্রদেশ। শুক্রবার নয়াদিল্লিতে প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী আদিত্যনাথ এই মেগা প্রকল্পের জন্য উত্তরপ্রদেশের ২৫ কোটি জনসংখ্যার পক্ষ থেকে কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করেছেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ও মেক ফর দ্য ওয়ার্ল্ড-এর বাস্তবায়ন সম্ভব হবে। এই টেক্সটাইল পার্ক উত্তরপ্রদেশের টেক্সটাইল শিল্পকে একটি খাতে বইয়ে দিতে সমর্থ হবে।
তিনি আরও জানান, এই মেগা টেক্সটাইল পার্ক হলে উত্তরপ্রদেশ বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। সেইসঙ্গে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। এই পার্ক হলে রাজ্যের বস্ত্রখাতের সমস্ত সুবিধা এক ছাদের নীচে মিলবে। এটি টেক্সটাইল কারিগর, তাঁতি ও হস্তশ্লিপের সঙ্গে জড়িত সকলের জন্য একটি আশীর্বাদ বলে প্রমাণিত হবে।
মোদী সরকারর উত্তরপ্রদেশে মেগা টেক্সটাইল পার্ক গড়ার অনুমোদন দেওয়ার পরই যোগী আদিত্যনাথ সরকার উচ্চপদস্থ অফিসিয়ালদের একটৈ বৈঠক ডেকেছেন। যাতে শীঘ্রই প্রকল্পটি স্থাপন শীঘ্রই সম্পন্ন করা যায় সেই মর্মে বৈঠক হয়। তাঁত ও বস্ত্র বিভাগের অতিরিক্ত মুখ্যসচিবকে উত্তরপ্রদেশ সরকারের এসপিভি-তে প্রধান নির্বাহী আধিকারিক হিসেবে নিযুক্ত করা হবে।
এছাড়া ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের সচিব এসপিভি-তে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকবেন। এসপিভি-র প্রস্তাবিত নাম হবে সন্ত কবীর পিএম মিত্র টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল পার্ক লিমিটেড। রাজ্য সরকার ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ১০ কোটি টাকার ব্যবস্থা করেছে, যাতে উত্তরপ্রদেশ মোট মূলধনের ৫১ শতাংশ অবদান রাখবে এবং ৪৯ শতাংশ ভারত সরকারের কাছ থেকে পাবে।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে গড়ে তোলা হবে এই মেগা টেক্সটাইল পার্ক। তাঁত ও বস্ত্র বিভাগকে বিনামূল্যে জমি দেওয়া হবে। রাজ্য সরকার টেক্সটাইল সেক্টরে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে। এই মেগা প্রকল্পের মাধ্যমে প্রায় এক লক্ষ প্রত্যক্ষ এবং দুই লক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আশা করছে যোগী সরকার।












Click it and Unblock the Notifications