Yogi Adityanath: সাজিয়ে তুলতে হবে অযোধ্যাকে, অফিসারদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
েসজে উঠছে অযোধ্যা। মন্দির তৈরির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সামনের বছরেই খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। সেকারণে তৎপর যোগী সরকারও। অযোধ্যার সৌন্দর্যায়নে জোর দিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথ এই নিয়ে আধিকারীকদের কড়া বার্তা দিয়েছেন।
অযোধ্যাকে নতুন করে সাজিয়ে তুলছে যোগী সরকার। সেটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে। গতকাল অযোধ্যার উন্নয়নের কাজ খতিয়ে দেখেন তিনি। তারপরেই আধিকারীকদের সৌন্দর্যায়নের কাজ দ্রুত এবং সুন্দর করে শেষ করার নির্দেশ দিয়েছেন।

সূত্রের খবর ২০২৪ সালের জানুয়ারি মাসে উদ্বোধন করা হবে অযোধ্যার রামমন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন সেই মন্দির। ২০২৪-র লোকসভা ভোটের কথা মাথায় রেখেই জানুয়ারি মাসে তার উদ্বোধন করা হবে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।
সেকারণে আরও বেশি করে অযোধ্যাকে সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন যোগী। নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশি করে প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকী প্রয়োজনে আলাদা করে নিরাপত্তারক্ষী এবং পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ট্যুরিস্ট পুলিশ নিয়োগেরও নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
একই সঙ্গে যোগী আদিত্য নাথ নিশানা করেছেন আগের সরকারকে। তিনি অভিযোগ করেছেন আগের সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েিছল কিন্তু কোনওটাই করতে পারেনি। সেকারণে অযোধ্যায়েক সাজিয়ে তুলতে কোনও খামতি রাখতে চান না তিনি। সেকারণে আধিকারীকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। অযোধ্যাকে যেন শিল্প দিয়ে সাজিয়ে তোলা হয় তার কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications