উত্তরপ্রদেশের কুর্সিতে একটানা বেশিদিন থাকা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ভাঙলেন সব রেকর্ড

উত্তরপ্রদেশে অনন্য রেকর্ডের অধিকারী হলেন যোগী আদিত্যনাথ। এই মুহূর্তে তিনি উত্তরপ্রদেশের কুর্সিতে থাকা সবথেকে বেশিদিনের মুখ্যমন্ত্রী। তিনি পূর্বের সব রেকর্ড ভেঙে দিলেন।

উত্তরপ্রদেশে অনন্য রেকর্ডের অধিকারী হলেন যোগী আদিত্যনাথ। এই মুহূর্তে তিনি উত্তরপ্রদেশের কুর্সিতে থাকা সবথেকে বেশিদিনের মুখ্যমন্ত্রী। তিনি পূর্বের সব রেকর্ড ভেঙে দিলেন। যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের কুর্সিতে পূর্ম ৫ বছর অতিক্রম করার পর ৩৪৮ দিন অতিক্রম করে গেলেন।

টানা বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড যোগীর

টানা বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড যোগীর

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্বিতীয় টার্মে মুখ্যমন্ত্রী হয়ে প্রায় এক বছর অতিক্রম করতে চলেছেন। উত্তরপ্রদেশের ইতিহাসে এমন রেকর্ড নেই। পূর্ণ একটা মেয়াদ মুখ্যমন্ত্রী থাকার পর দ্বিতীয় টার্মে মুখ্যমন্ত্রী হওয়াই উত্তরপ্রদেশে দস্তর। তা করে দেখিয়েছেন যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে দ্বিতীয় মেয়াদে এক বছর পূর্ণ করার আগেই তিনি গড়ে ফেললেন টানা বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড।

টানা দ্বিতীয়বার জিতে যোগীই প্রথম মুখ্যমন্ত্রী

টানা দ্বিতীয়বার জিতে যোগীই প্রথম মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশে ২০১৭ সালের নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের পর তিনিই দ্বিতীয়জন যিনি পূর্ণ পাঁচ বছর মেয়াদই উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর দ্বিতীয়বার জিতে তিনিই ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

যোগী আদিত্যনাথ পেরিয়ে যান সম্পূর্ণানন্দকে

যোগী আদিত্যনাথ পেরিয়ে যান সম্পূর্ণানন্দকে

যোগী আদিত্যনাথ দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়ার পর ৩৪৫ দিন পার করার পরই পেরিয়ে যান সম্পূর্ণানন্দকে। সম্পূর্ণানন্দ ১৯৫৪ সালের ২৮ ডিসেম্বর থেকে ১৯৫৭ সালের ৯ এপ্রিল এবং ১৯৫৭ সালের ১০ এপ্রিল থেকে ১৯৬০ সালের ৭ ডিসেম্বর্ পর্যন্ত মোট ৫ বছর ৩৪৫ দিন মুখ্যমন্ত্রী ছিলেন।

যোগী আদিত্যনাথ টুই বি কন্টিনিউ

যোগী আদিত্যনাথ টুই বি কন্টিনিউ

যোগী আদিত্যনাথ ১০১৭ সালের ১৯ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তারপর প্রথম মেয়াদে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ২০২২ সালের ২৫ মার্চ পর্যন্ত। তারপর ২০২২ সালের ২৫ মার্চ শপথ নিয়ে এখনও যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছে। ইতিমধ্যে তিনি দ্বিতীয় মেয়াদে ৩৪৮ দিন অতিক্রান্ত করেছেন।

উত্তরপ্রদেশের চার দশকের ইতিহাসে প্রথম যোগী

উত্তরপ্রদেশের চার দশকের ইতিহাসে প্রথম যোগী

যোগী আদিত্যনাথ এক্ষেত্রে ভেঙেছেন ডা. সম্পূর্ণানন্দের রেকর্ড। আদিত্যনাথ উত্তরপ্রদেশের চার দশকের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যিনি ব্যাক টু ব্যাক জিতেছেন। যোগী আদিত্যনাথ ছাড়া বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ও কংগ্রেসের গোবিন্দ বল্লভ পন্থ পূর্ণ মেয়াদ মুখ্যমন্ত্রী থেকেছেন উত্তরপ্রদেশে।

সবথেকে বেশি সংখ্যকবার মুখ্যমন্ত্রী কে

সবথেকে বেশি সংখ্যকবার মুখ্যমন্ত্রী কে

মায়াবতী মোট চারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপর তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন মুলায়ম সিং যাদব, কংগ্রেসের নারায়ণ দত্ত তিওয়ারি। তবে তারা কেউ অবিচ্ছিন্নভাবে মুখ্যমন্ত্রী হতে পারেননি। বিচ্ছিন্নভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁরা। এছাড়াও তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন গোবিন্দ বল্লভ পন্থও। তবে তিনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন ইউনাইটেড প্রদেশের। তখনও উত্তরপ্রদেশ নামকরণ হয়নি।

সবথেকে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থেকেছেন কে

সবথেকে বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থেকেছেন কে

কংগ্রেসের গোবিন্দ বল্লভ পন্থ হলেন উত্তরপ্রদেশে সবথেকে বেশি দিনের মুখ্যমন্ত্রী। তিনি প্রথমবার ২ বছর ১০৮ দিন, দ্বিতীয় টার্মে ৩ বছর ১৯৯ দিন এবং ৪ বছর ৩৩৬ দিন মুখ্যমন্ত্রী ছিলেন। তিন টার্ম মিলিয়ে ১০ বছরের বেশিদিন মুখ্যমন্ত্রী থেকেছেন গোবিন্দ বল্লভ পন্থ।

ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+