দলীয় প্রার্থীদের জেতাতে কঠোর পরিশ্রম করতে হবে, গোরক্ষপুরে বিজেপির বৈঠকে বার্তা যোগী আদিত্যনাথের
আতিক হত্যাকাণ্ডের পর যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশ জুড়ে একের পর এক কড়া পদক্ষেপ করে চলেছে। রাজ্যের আইনশৃঙ্খলা শক্তহাতে রক্ষা করছেন তিনি। তারমধ্যে যাতে কোনও ভাবেই পরিস্থিতি হাতের বাইরে না চলে যায় তার জন্য পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন।
এরই মধ্যে গোরক্ষপুরে দলীয় নেতাদের সহ্গে বৈঠক করেছেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর তাঁর নিজের বিধানসভা কেন্দ্র। সেখানকার উন্নয়নে কোনও খামতি রাখেননি তিনি। আতিক হত্যাকাণ্ডের প্রভাব যাতে কোনও ভাবে দলের উপরে না পড়ে এবং সামনের পুর নির্বাচনে যাতে কোনও ভাবেই প্রভাব না পড়ে তা নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

গত বুধবার গোরক্ষপুরে সফরে গিয়েছিলেন তিনি। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সামনেই পুরনির্বাচন। সেখানে কীভাবে দলের নেতারা কাজ করবেন এবং দলীয় প্রার্থীদের জেতাতে দিন রাত এক করে কীভাবে কাজ করতে হবে তার বার্তা দিয়েছেন তিনি। কঠোর পরিশ্রম করে পুরনির্বাচনে দলীয় প্রার্থীদের জেতানোর বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।

গোরক্ষপুর পুর কর্পোরেশনের মধ্যে পড়ে। তার মধ্যে আবার ৭টি পুরসভা এবং ৪৪টি পঞ্চায়েত এলাকা রয়েছে। কোনওটাতেই যাতে গেরুয়া শিবিরের হার না হয় সেদিকে নজর রাখতে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কোনও জায়গাতেই বিজেপি প্রার্থীদের হারতে দেওয়া যাবে না। সেরকম ভাবে কাজ করতে হবে বলে দলীয় নেতাদের বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরে সিভিল লাইনসের আশিস ম্যারেজ হলে বসেছিল এই বৈঠক।

সব পুরসভায় যাতে বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পায় সেদিকে নজর দিতে বলা হয়েছে। সব পুরবোর্ডে বিজেপির জয় নিশ্চিত করলে দলীয় কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। দলের সব প্রার্থীরা যাতে জয় পায় সেদিকে নজর দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সব বিজেপি প্রার্থীদের তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। এবং নিজের পুর এলাকার মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications