Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুরভোটের প্রচারের দায়িত্ব যোগীর কাঁধে! একের পর এক সভায় ব্যস্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী

উত্তর প্রদেশে পুরভোটের প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২৮ এপ্রিল থেকে ১ মের মধ্যে তিনি পুর নির্বাচনের জন্য বিজেপির তরফে চারটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে দুটি সম্মেলন এবং দুটি জনসভা। দল কর্মসূচি ঠিক করার পরে মুখ্যমন্ত্রীর অনুমোদনও নিয়ে নিয়েছে।

২৮ এপ্রিল প্রথম সম্মেলন ও জনসভা করবেন যোগী আদিত্যনাথ। সম্মেলনে চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে রাপ্তিনগরে আম্বেদকর জুনিয়র হাইস্কুলের মাঠে জনসভাটি হবে। ২৯ এপ্রিল মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের সম্মেলনে ভাষণ দেবেন। সরস্বতী বিদ্যামন্দিরে এই সম্মেলন হবে। ১ মে টাউনহলে মুখ্যমন্ত্রী দ্বিতীয় জনসভাটি করবেন।

পুরভোটের প্রচারের দায়িত্ব যোগীর কাঁধে

২৮ এপ্রিল গোরক্ষপুর ক্লাবে চিকিৎসকদের সম্মেলন হবে বিকেল ৪ টে থেকে। এইদিনই রাপ্তিনগরে আম্বেদকর জুনিয়র হাইস্কুলের মাঠে জনসভা শুরু হবে সন্ধে ৮ টা থেকে। ২৯ এপ্রিল আর্যনগর সরস্বতী বিদ্যামন্দিরে সকাল আটটা থেকে হবে ব্যবসায়ীদের সম্মেলন। আর ১ মে টাউনহল মাঠে বিকেল পাঁচটা থেকে হবে জনসভা।

পুরভোটের প্রচারের দায়িত্ব যোগীর কাঁধে

এই কর্মসূচিকে সফল করতে বিজেপির তরফে বিপুল সংখ্যক নাগরিককে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে সফল করতে বিজেপি আলাদাভাবে প্রস্তুতি শুরু করেছে।

পুরভোটের প্রচারের দায়িত্ব যোগীর কাঁধে

কর্মসূচিকে সফল করতে বাবুরাম নিষাদ ও ধর্মেন্দ্র সিং একটি বৈঠক করেছেন। কর্মসূচি সফল করতে শ্রমিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের সম্মেলনের দায়িত্ব দেওয়া হয়েছে রণবিজয় শাহী ও রণবিজয় সিং মুন্নাকে। ব্যবসায়ীদের সম্মেলনকে সফল করতে আলাদা আলাদা করে বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ৪ ও ১১ মে উত্তর প্রদেশে স্থানীয় সংস্থাগুলিতে নির্বাচন রয়েছে। গত ২৪ এপ্রিল থেকে এর জন্য প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রচারে মুখ্যমন্ত্রী রাজ্যের আইনশৃঙ্খলা উন্নতির দাবির পাশাপাশি দাঙ্গা না হওয়ার দাবি করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+