'হর ঘর নল যোজনা', পানীয় জলের সংকট মোকাবিলায় বড় ঘোষণা যোগী সরকারের

গরম পড়লেই বাড়ে জলের কষ্ট। রাজ্যবাসীর এই দুর্দশা কাটাতে এবার নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। হর ঘর নল অর্থাৎ ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গিয়েছে।

রাজ্যের ২২টি জেলায় ৫০টি গ্রামে নলের জল পৌঁছে গিয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর এবং যোগী আদিত্যনাথের নিজের কেন্দ্র গোরক্ষপুর রয়েছে। এছাড়াও বুন্দেলখণ্ডের ৭টি জেলা, বিন্ধ প্রদেশে মির্জাপুর জেলায় ঘরে ঘরে নলের জল পৌঁছে গিয়েছে।

যোগী আদিত্যনাথ

এই প্রকল্পে এখনও পর্যন্ত ৯৯,১৬,৩৭৯ টি বাড়িতে নলের জল পৌঁছে গিয়েছে। কিন্তু যোগী সরকার চাইছেন ২,৬৫,৪৬,৩৭০ টি বাড়িতে নলের জল পৌঁছে যাক। ২০২৪ সালের মধ্যে এই টার্গেট পূরণের উদ্যোগ নিয়েছে যোগী সরকার। কেন্দ্রের নমামী গঙ্গে এবং গ্রামীণ জল সরবরাহ দফতরের উদ্যোগে এই প্রকল্পের কাজ করা হচ্ছে। এই দুই প্রকল্পের ফান্ডের টাকা খরচ করেই ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। ৫৩টি জেলায় এই প্রকল্পের কাজ করা হচ্ছে।

যোগী আদিত্যনাথ

ঘরে ঘরে পানীয় জল সরবরাহের নিরিখে উত্তর প্রদেশ এখন দেশে তৃতীয় স্থানে রয়েছে। রাজ্যের ২২টি জেলার ৫০ শতাংশ বাড়িতে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীকে গ্রামীণ এলাকায় ৫০ শতাংশের বেশি বাড়িতে নলের জল পৌঁছে গিয়েছে। অন্যদিকে যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরে ৫৮ শতাংশ বাড়িতে গ্রামীণ এলাকায় নলের জল পৌঁছে গিয়েছে।

যোগী আদিত্যনাথ

এলাকার উন্নয়নে যাতে কোনও খামতি না থাকে সেকারণে েজলা প্রশাসনের আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। এবং প্রতিটি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি যোগী আদিত্যনাথ জনতার দরবার করে সরাসরি রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনছেন। এবং সেখানে যাতে সঙ্গে সঙ্গে সমস্যা সমাধান করা যায় তার জন্য আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+