উত্তরপ্রদেশ শীঘ্রই ভারতের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে, জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত। সম্প্রতি গোরক্ষপুরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, উত্তরপ্রদেশ অর্থনীতিতে ভারতের সেরা অর্থনীতির রাজ্য হতে প্রস্তুত। গোরক্ষপুরে অঙ্কুর উদ্যোগ লিমিটেড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের উদ্বোধন করে তিনি এই বার্তা দেন।

নিজের নির্বাচনী ক্ষেত্র গোরক্ষপুরের সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় কিছু বিনিয়োগ কর্মসূচি রয়েছে। এই বিনিয়োগগুলি দেখায় যে উত্তরপ্রদেশের অর্থনীতির ক্ষেত্রে সবথেকে বড় উত্তরণ ঘটতে চলেছে। সেদিন আর বেশি বাকি নেই, যেদিন উত্তরপ্রদেশের দেশের সবথেকে বড় অর্থনীতি হয়ে উঠবে।
যোগী আদিত্যনাথ চাইছেন উত্তরপ্রদেশের অর্থনীতিকে দেশের শীর্ষস্থানে নিয়ে যেতে। সে জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। খুব সম্প্রতি ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির রাজ্যে পরিণত হওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। আগামী ৪ বছরেই উত্তরপ্রদেশকে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য তাঁর।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার প্রয়াস নিয়েছেন। তাঁর লক্ষ্য পূরণে দেশের সবথেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশও সমান্তরাল লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর সংকল্প পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও তাঁর ১ ট্রিলিয়ন অর্থনীতির রাজ্ে পরিণচত হওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।
যোগী আদিত্যনাথ এই লক্ষ্যপূরণে মোদীকে অনুসরণ করে এগোচ্ছেন। জোর দিচ্ছেন দেশজ উৎপাদনে। বেছে নিয়েছেন সামগ্রিক উন্নয়নের পথ। সেজন্য রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞে মেতে উঠতে চাইছেন যোগী। দেশীয় ও বৈশ্বিক বিনিয়োগকারীদের ডেকে এনে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ঘটাতে চাইছেন তিনি। তারই একটা উদাহারণ এই গোরক্ষপুর অঙ্কুর উদ্যোগ লিমিটেড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট।
বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান বলছে, ভারতের জিডিপি ২০১৯ সালে ২.৯ ট্রিলিয়ন ডলার বেড়েছিল। কিন্তু মহামারীর কারণে ২০২০ সালে ২.৭ ট্রিলিয়ন ডলার নেমে আসে। বর্তমান ডলার ও টাকার মূল্যের উপর ভিত্তি করে ভারতীয় অর্থনীতি ৩.১ ট্রিলিয়ন বলে মনে করা হচ্ছে। সেই নিরিখে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে।
কিন্তু ১০ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়া এখনও দূরস্ত ভারতের কাছে। তা বলে চেষ্টার কসুর করছেন না মোদী সরকার। ভারত বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, ভারতের অর্থনীতির গতিকে আরও এগিয়ে নিয়ে যেতে। বৈশ্বিক স্তরে শক্তি প্রদর্শনের একটি বিশাল সুযোগ তৈরি হয়েছে জিৃ-২০ সম্মেলনে সভাপতিত্ব গ্রহণের পর।
উত্তরপ্রদেশ এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সম্প্রতি ইউপি গ্লোবাল ইনভেস্টর সামিট অনুষ্ঠিত হয়েছে। এর ফলে নির্ধারিত হয়েছে বিভিন্ন উন্নয়নের মাপকাঠি। উত্তরপ্রদেশের যোগী সরকারের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করানো।












Click it and Unblock the Notifications