আগামীকাল জন্মদিন যোগী আদিত্যনাথের, এক নজরে যোগীর ৫ গুরুত্বপূর্ণ কাজ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিন আগামীকাল। ১৯৭২ সালের ৫ জুন জন্মেছিলেন তিনি। যোগী আদিত্যনাথই উত্তর প্রদেশের সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন। পর পর ২ বার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি।
এই নিয়ে ৬ বছর মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের আসল নাম অজয় সিং বিস্ত। ২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে তারকা প্রচারক ছিলেন তিনি। তাঁকেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসায় বিজেপি।

যোগীর শাসনে বদলে গিয়েছে উত্তর প্রদেশের পরিস্থিতি। গুণ্ডারাজ দমনে মরিয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথ বার্তা দিয়েছেন উত্তর প্রদেশকে দেশের প্রথম সারির রাজ্যগুলির তালিকায় নিয়ে আসবেন। সেই মত কাজ শুরু করে দিয়েছেন তিনি।

যোগীর জন্মদিনের দিন একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের উন্নয়নের জন্য কী কী বড় পদক্ষেপ করেছেন তিনি। ক্ষমতায় আসার পরেই যোগী আদিত্যনাথ যে কাজটি সবার আগে করেছিলেন সেটি অ্যান্টি রোমিও স্কোয়াড গড়া। এই । রাস্তাঘাটে নারী সুরক্ষা দিতেই এই অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করেছিলেন তিনি। পুলিশের বিশেষ টিম গঠন করে ইভ টিজিং বন্ধ করেছিলেন তিনি।
এছাড়া একাধিক শহরের নাম বদল করেছিলেন যোগী আদিত্যনাথ। যেমন এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ রাখেন। মোঘলসরাই রেলস্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় রেলস্টেশন রাখেন। ভারতের ইতিহাসকে সম্মান জানাতেই ব্রিটিশদের দেওয়া নাম তিনি বদল করেছেন বলে জানিয়েছিলেন।
বেআইনি ভাবে গোরুপাচার এবং গোমাংস বিক্রি অভিযান চালিয়ে গোটা রাজ্যে বন্ধ করেছিলেন তিিন। গোরক্ষক তৈরি করে গোরু রক্ষায় বড় পদক্ষেপ করেন যোগী সরকার। গোটা রাজ্যে বেওয়ারিশ গরুদের রক্ষণাবেক্ষণের জন্য গো শালা তৈরি করেছিলেন তিনি।
একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ করেছিলেন তিনি। যোগী আদিত্যনাথ কড়া বার্তা দিয়েছিলেন অপরাধীদের। গুণ্ডারাজ দমনে কড়া পদক্ষেপ করার জন্য উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিেলন তিনি। আগের সরকারের গুণ্ডারাজ, মাফিয়া রাজ দমনে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications