Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তুষ্টি নয় উন্নয়নই লক্ষ্য! বিজেপি শাসনে জীবনযাত্রার মান বৃদ্ধি নিয়ে বড় দাবি যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশের স্থানীয় নির্বাচনের প্রচারে ব্যস্ত যোগী আদিত্যনাথ। এই নির্বাচনের মাধ্যমেই যোগী ২০২৪-কে দেখছেন। বিজেপি তথা তাঁৎ প্রচারের ধারে কাছে কোনও দলকেই দেখা যাচ্ছে না। প্রচারে তিনি বলছেন, তুষ্টি নয়। উন্নয়নই লক্ষ্য। তিনি বলেছেন, উন্নয়নে মন দিয়ে বিজেপি সরকার রাজ্যবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন করেছে।

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে যোগী আদিত্যনাথ মোরাদাবাদের একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, বিজেপি সরকার সব কা সাথ, সব কা বিকাশের মূল মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। সেখানকার এক কারিগর পদ্মশ্রী দিলশাদ হুসেনের উদাহরণ তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়েই তাঁর শিল্পকর্মকে স্বীকৃতি দিয়েছেন।

তুষ্টি নয় উন্নয়নই লক্ষ্য, বললেন যোগী আদিত্যনাথ
Photo Credit: ছবি সৌ:পিটিআই

এখানে বলে রাখা ভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানির চ্যান্সেলরকে দিলশাদ হুসেনের হাতে তৈরি শিল্পকর্মও উপহার দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গত নয় বছরে যা অর্জন করেছে, তা বিরোধীরা ৬০ বছরেও তা করতে পারেনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, মোরাদাবাদারে পিতল শিল্প মন্দার সম্নুখীন হয়েছিল। কারিগররা স্থানান্তরিত হয়েছিলেন। কিন্তু আজ মোরাদাবাদারে পিতলের ব্যবসা ফুলে-ফেঁপে উঠেছে। আর তার রপ্তানি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক ভাবে তা এখন সুপরিচিও বটে।

তুষ্টি নয় উন্নয়নই লক্ষ্য, বললেন যোগী আদিত্যনাথ
Photo Credit: ছবি সৌ:পিটিআই

মুখ্যমন্ত্রী বলেছেন, সারা দেশে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প অব্যাহত রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নিঃস্ব, দরিদ্র ও অসহায়দের বাড়ি করে দেওয়া হয়। তাঁদের শৌচাগারও করে দেওয়া হয়। দেওয়া হয় এলপিজি সিলিন্ডার। এখন বাড়ি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলও দেওয়া হচ্ছে।

তুষ্টি নয় উন্নয়নই লক্ষ্য, বললেন যোগী আদিত্যনাথ
Photo Credit: ছবি সৌ:পিটিআই

নিজের রাজ্যের কথা উল্লেখ করে যোগী আদিত্যনাথ বলেন সরকার ২৪ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেছে। গ্রাম, রাস্তা থেকে অন্ধকার দূর করেছে। উত্তর প্রদেশ আর কারও উত্তরাধিকার নয় বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, উত্তর প্রদেশে এখন আর কোনও মাফিয়া রাজ নেই। মুক্তিপণের জন্য কাউকে আর অপহরণ করা হয় না। রাজ্যের সাধারণ মানু। নিরাপদে আছেন, দাবি তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+