Year Ender 2024: ২০২৪-এ ঘটে যাওয়া ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, দেখুন এক নজরে

লাইনচ্যুত থেকে সংঘর্ষ, কখনও আবার যান্ত্রিক ত্রুটি থেকে মানবিক ত্রুটি; আর এই সকল কারণের জন্যে মৃত্যুর কোলে ঢোলে পড়েছে হাজার হাজার প্রাণ।

গরীবের যানবাহন যে কখন এই ভাবেই মানুষ গুলোর জীবন নিয়ে নিয়েছে তা বুঝতেই পারেনি কেউ। এবছর এরকমই বহু রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। নীচে রইল সেই সকল রেল দুর্ঘটনার কথা-

train accident

  • ২৮ ফেব্রুয়ারী- ঝাড়খন্ডের জামতারা জেলার কালাঝাড়িয়ার কাছে একটি ট্রেনের ধাক্কায় দুজন লোক প্রাণ হারায় এবং বেশ কয়েকজন আহত হয়।
  • ১২ জুন- পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়ং-এর কাছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে একটি ১৬ বছর বয়সী বালক ট্রেনের ধাক্কায় প্রাণ হারায়।
  • ১৫ জুন- মিলেনিয়াম এক্সপ্রেস স্লিপার কোচের লোয়ার বার্থে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি শিকল বাঁধা বার্থ ভেঙে পড়ে নীচে। তাতে কেরালার একজন ৬২ বছর বয়সী বৃদ্ধ প্রাণ হারান।
  • ১৭ জুন- ত্রুটিপূর্ণ সিগন্যালের কারণে দার্জিলিং জেলার রাঙ্গাপানি রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছনের দিক থেকে ধাক্কা মারে। তাতে ১১ জন প্রাণ হারায় এবং কমপক্ষে ৬০ জন আহত হয়।
  • ১৮ জুলাই- উত্তরপ্রদেশের গোন্ডা জেলার ঝিলাহির কাছে ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসের ১২ টি বগি লাইনচ্যুত হয়, এতে চারজন নিহত এবং ৩২ জন আহত হয়।
  • ৩০ জুলাই- ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে হাওড়া-মুম্বাই সিএসএমটি মেলের ১৮টি বগি লাইনচ্যুত হওয়ার পরে ২ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়।
  • ১৭ আগস্ট- উত্তরপ্রদেশের কানপুরের কাছে সবরমতি এক্সপ্রেসের ২২টি বগি একটি বোল্ডারে আঘাত করার পরে লাইনচ্যুত হয়।
  • ১১ অক্টোবর- তামিলনাড়ুর বাগমতি এক্সপ্রেসের ১৩টি বগি লাইনচ্যুত হয়। তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাই রেলওয়ে স্টেশনে ট্রেন লুপ লাইনে চলে আসায় ঘটে বিপত্তি। মালগাড়ির সাথে ধাক্কা লেগে ওই ট্রেনের ১৯ জন আহত হয়৷
  • ২৫ অক্টোবর- তামিলনাড়ুর কাটপাডি জংশন রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের কাপলিং ভেঙে ঘটে বিপত্তি। যার কারণে বিবেক এক্সপ্রেসের লোকোমোটিভটি তার কোচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর তাতেই ঘটে দুর্ঘটনা।
  • ২৬ অক্টোবর- তামিলনাড়ুর রামেশ্বরম এবং মাদুরাইয়ের মধ্যে চলা প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ৬৯ বছর বৃদ্ধের। তাঁর জুতোর ফিরে ট্রেনের ট্র্যাকে কোনও ভাবে আটকে গিয়েছিল, আর তাতেই ঘটে ভয়ঙ্কর পরিণতি।
  • ২৭ অক্টোবর- মধ্যপ্রদেশের রুনিজা এবং নওগাঁও স্টেশনের মধ্যে একটি ডেমু ট্রেন, মহউ-রতলাম ফাস্ট প্যাসেঞ্জারে আগুন ধরে ঘটে ভয়ঙ্কর বিপদ।
  • ২৮ অক্টোবর- হরিয়ানার সাম্পলার কাছে জিন্দ থেকে দিল্লিগামী একটি ট্রেনে যাত্রীদের বহন করা অবৈধ বাজি জ্বালানোর সময় আগুনের ফুলকিতে চারজন যাত্রী আহত হন।
  • ২ নভেম্বর- কেরালার শোরানুরের কাছে ভারতপুজা নদীর উপর একটি ব্রিজ পরিষ্কার করার সময় কেরালা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই মহিলা সহ তামিলনাড়ুর চারজন স্যানিটেশন কর্মী নিহত হন।
  • ৯ নভেম্বর- বারাউনি জংশনে লখনউ-বরাউনি এক্সপ্রেস লোকোমোটিভ ডিকপল করার সময় লোকোমোটিভ এবং পাওয়ার কারের মাঝে চাপা পড়েন একজন ৩৫ বছর বয়সী রেলকর্মী। ভরা স্টেশনে এই ভয়ঙ্কর ঘটনা চোখের সামনে দেখতে পান যাত্রীরা।
  • ১৩ নভেম্বর- তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়, যার ফলে ৩৯টি ট্রেন এক সাথে বাতিল হয় এবং ৬১টি ট্রেন রুট পরিবর্তন করতে বাধ্য হয়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+