Year Ender 2023: হয়েছে পাঠ্যক্রমের সংশোধন! শিক্ষা ক্ষেত্রে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত একনজরে
Year Ender 2023: ফেলে আসা বছর জুড়ে শিক্ষা ক্ষেত্রে নানা পরিবর্তন হয়েছে। সেখানে যেমন বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার জন্য খসড়া প্রকাশ করা হয়েছে, ঠিক তেমনই ইউজিতে ইনটার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে।

একনজরে শিক্ষা ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখে নেওয়া যাক
- পাঠ্যপুস্তকে পরিবর্তন
গত এপ্রিলে এনসিইআরটি দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্পুস্তক থেকে বেশ কিছু জিনিস বাদ দিয়েছে। এর মধ্যে রয়েছেমহাত্মা গান্ধীর হত্যার পরে আরএসএসের ওপরে আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্য। এর সঙ্গে যেসব অনুচ্ছে মহাত্মা গান্ধীর হিন্দু-মুসলিম ঐক্যের কথা বলে হিন্দু চরমপন্থীদের উস্কানির কথা বলা হয়েছে, তাও বাদ দিয়েছে। গত বছর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে বেশ কিছু পরিবর্তন করা হয়।
- ইউজিসি কোর্সের ইনটার্নশিপ
তিন বছরের ইউজি ডিগ্রি, চার বছরের ইউজি ডিগ্রি (অনার্স) কিংবা চার বছরের ইজি ডিগ্রি (অনার্সের সঙ্গে রিসার্চ)-এ এখন ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে। অক্টোবরে ইউজিসির তরফে এব্যাপারে প্রাথমিক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকার অধীনে স্নাতক ইন্টার্নশিপগুলিকে দুভাবে ভাগ করা হবে। তার মধ্যে রয়েছে নিয়োগে যোগ্যতা বাড়ানোর ইন্টার্নশিপ আর গবেষণার বিকাশের জন্য ইন্টার্নশিপ।
- কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাস
লোকসভা গত ৭ ডিসেম্বর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল ২০২৩ পাশ করেছে। যা তেলেঙ্গানায় প্রস্তাবিত সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ মাইল ফলক। তেলেঙ্গানায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ প্রদানের উদ্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
- ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
গত অগাস্ট মাসে ইউজিসি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যোগ্যতার স্বীকৃতি ও সমতুল্যতা রেগুলেশন ২০২৩ খসড়া প্রকাশ করেছে। এটি ছিল দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। নভেম্বরে ইউজিসি বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন রেগুলেশন ২০২৩ প্রত্যাবর্তন করেছে। উল্লেখ করা যেতে পারে ডেকিন ইউনিভার্সিটি হবে প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয় যারা ভারতে ক্যাম্পাস খুলতে চলেছে।
- ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক
গত এপ্রিলে ইউজিসি ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কের চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে। ছাত্রছাত্রীদের এখন বিভিন্ন শিক্ষার উপায়ের মাধ্যমে শিক্ষাগত ক্রেডিট সংগ্রহ করার সুযোগ রয়েছে। এই উদ্ভাবনী কাঠামোয় সব শিক্ষা প্রতিষ্ঠানের একটি মান সেট করা হয়েছে। যা অ্যাকাডেমিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপরে জোর দেওয়া হয়েছে।
এই কাঠামোর লক্ষ্য হল আজীবন শিক্ষা ও অভিযোজনযোগ্যতার সংস্কৃতি গড়ে তোলা, যা ছাত্রছাত্রীদের নমনীয়তা এবং প্রচলিত শিক্ষার সীমানা ছাড়িয়ে বৈধতা প্রদান করে।












Click it and Unblock the Notifications