ফিরে দেখা ২০২০: করোনা থাবা বসিয়েছে মুখ্যমন্ত্রীদের শরীরেও, কারা কারা আক্রান্ত হয়েছেন একনজরে
ফিরে দেখা ২০২০: করোনা থাবা বসিয়েছে মুখ্যমন্ত্রীদের শরীরেও, কারা কারা আক্রান্ত হয়েছেন একনজরে
২০২০ সালের সবচেয়ে বড় ঘটনা একটাই করোনা ভাইরাস। গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এই ভাইরাস। প্রায় সব দেশেই লাখ লাখ মানুষ করোনা আক্রান্ত। এখনও আক্রান্ত হয়ে চলেেছন অসংখ্যমানুষ। করোনার থাবা থেকে রেহাই পাননি তাবর রাজনৈতিক নেতা থেকে মুখ্যমন্ত্রী। ভারতের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা থাবা মুখ্যমন্ত্রীদের
করোনার গ্রাসে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে পড়তে হয়েছে। তারমধ্যে মধ্যপ্রদেশ থেকে একেবারের উত্তর পূর্বের রাজ্য অরুণাচলও রয়েছে। প্রাণ হারিয়েছেন করোনা থাবায় একাধিক রাজনৈিতক নেতা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও বাঁচানো যায়নি করোনা ভাইরাসের থাবা থেকে। ভয়ঙ্কর এই মারণ ভাইরাস দাপিয়ে চলেছে গোটা বিশ্ব জুড়ে।

করোনা আক্রান্ত শিবরাজ সিং
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানও। উপসর্গ কম থাকায় বাড়িতেই আইসোলেশনে িছলেন তিনি। নিজেই টুইট করে জানিয়েছিলেন তাঁর সংস্পর্শে আসা সকলে করোনা কোয়ারেন্টাইনে থাকুন। মধ্য প্রদেশে বিজেপির আরও এক হেভিওয়েট নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি শিবরাজের আগেই আক্রান্ত হয়েছিলেন তিনি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মা করোনা আক্রান্ত হয়ে এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

করোনা থাবা অরুণাচল ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীর
করোনা ভাইরাস থাবা বসিয়েছে উত্তর পূর্বের দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। একই ভাবে ডিসেম্বরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তিনিও বাড়িতে আইসোলেশনে ছিলেন।এদিকে আবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

করোনা আক্রান্ত একাধিক রাজনৈতিক নেতা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। করোনা আক্রান্ত হয়েেছন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। পশ্চিমবঙ্গেরও একাধিক মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications