Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Women Reservation Bill Passed: লোকসভায় পাশ ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল

Women Reservation Bill Passed: প্রত্যাশিত ভাবেই লোকসভায় পাশ ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। দীর্ঘ বিতর্কের পর অবশেষে ভোটাভুটি শুরু হয় লোকসভায়। মহিলা সংরক্ষণের বিলের পক্ষে ৪৫৪ ভোট পড়েছে। বিপক্ষে মাত্র ২ টি ভোট পড়েছে বলে জানা গিয়েছে।

বিলে সংশোধন চেয়ে বিপক্ষে ভোট দিয়েছেন ওই দুজন। এবার সেটিকে রাজ্যসভায় পাঠানো হবে। সেখানে পাশ (Women Reservation Bill Passed) হওয়ার পরেই বিলটিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। আর সেখান থেকে ছাড়পত্র পেলেই কার্যকর হবে তা।

পাশ ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল

তবে এদিন লোকসভায় বিলটি পাশ হওয়ার পরেই কার্যত উৎসবে মেতে ওঠেন মহিলা বিজেপি কর্মীরা। এমনকি বাজি ফাটাতেও দেখা যায়। টুইট করে সমস্ত সাংসদদের ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গত কয়েকদিন আগে মহিলা সংরক্ষণ বিলটিকে (Women Reservation Bill Passed) সংসদে পেশ করেন। লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ পক্ষে এই বিল। এরপর আজ বুধবার বিলটি নিয়ে জোর চর্চা হয়। প্রায় ৬০ জন সাংসদ এই বিল নিয়ে আলোচনায় অংশ নেন। উল্লেখ্য, ২৭ বছর ধরে এই বিল বিভিন্ন ভাবে আটকে ছিল।

বাজপেয়ী সরকার একাধিকবার এই বিল লোকসভায় পেশ করেন। কিন্তু তা পেশ করতে পারেনি। অবশেষে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করালো লোকসভায়। আর তা সম্পূর্ণ সংখ্যা গরিষ্টতায়। আর তা পাশ হওয় ঐতিহাসিক হিসাবেই দেখা হচ্ছে। উল্লেখ্য, এই বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই বিল পেশের জন্যে ভগবান আমাকেই বেছে নিয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ সাহসী এবং ঐতিহাসিক পদক্ষেপ বলেও বর্ননা করেছেন তিনি।

তবে এদিন আলোচনায় অমিত শাহ বলেন, "সোশ্যাল মিডিয়ায় কিছু লোক বলছে যে এই বিলটিকে সমর্থন করা উচিত নয় কারণ এতে ওবিসি এবং মুসলমানদের জন্য কোনও সংরক্ষণ নেই। তবে এই বিলকে যদি সমর্থনই না করেন তাহলে সংরক্ষণ কি দ্রুত হবে? সমর্থন করলে সংরক্ষণ ইস্যুতে গ্যারেন্টি দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই বিলের কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

ইতিমধ্যে এই বিলকে নিজেদের বলে দাবি করেছেন সোনিয়া গান্ধী। এমনকি মনমোহন সিংয়ের আমলে মহিলা সংরক্ষণ বিল উচ্চকক্ষে পাশ হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেছেন অধীর চৌধুরী। যদিও তা বিজেপির তরফে উড়িয়ে দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+