নিজেকে মৃত বানিয়ে কোটি টাকা আত্মসাৎ মহিলার, কীভাবে হল রহস্যফাঁস

বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিকে ১ কোটি টাকা প্রতারণার জন্য বছর ৩৫-এর এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিকে ১ কোটি টাকা প্রতারণার জন্য বছর ৩৫-এর এক মহিলাকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। স্বামীর সঙ্গে ফন্দি এঁটে এই কাণ্ড করেছেন মহিলা, অভিযোগ পুলিশের।

নিজেকে মৃত বানিয়ে কোটি টাকা আত্মসাৎ মহিলার, কীভাবে হল রহস্যফাঁস

বেসরকারি কোম্পানির অ্যালার্ট আধিকারিকরাই জানতে পারেন, মহিলা বেঁচে রয়েছেন এবং মারা যাওয়ার মিথ্যা খবর রটিয়েছেন। মহিলার স্বামী সঈদ শাকিল আলম একজন রিয়েল এস্টেট এজেন্ট যিনি স্ত্রীর মারা যাওয়ার মিথ্যা নথি বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিতে জমা করেছেন।

গত জুন মাসে আলম স্ত্রীর মারা যাওয়ার নথি জমা করেন। ২০১২ সালে তারা এই পলিসি করেছিলেন। বছরে ১১,৮০০ টাকা জমাও করতেন। তবে তা তোলার চেষ্টা করতে গিয়ে দুজনের কীর্তি ফাঁস হয়ে গিয়েছে।

আলম ইনস্যুরেন্স কোম্পানিতে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর সতরী মারা গিয়েছেন। পরে ভেরিফিকেশনের সময় দেখা যায় সব নথিই জাল। মহিলা বেঁচে রয়েছেন। এই ঘটনার পরই সংস্থার তরফে পুলিশে যোগাযোগ করা হয়। তারপরে গত সেপ্টেম্বরে মামলা দায়ের হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+