আত্মঘাতী মায়ের পেট থেকে বেরিয়ে পড়েছে শিশু,এই পুলিশ অফিসারের তৎপরতায় প্রাণে বাঁচল সদ্যোজাত
ঘটনাস্থল মধ্যপ্রদেশের কাটানি জেলা। সেখানের ৩৬ বছরের লক্ষ্মীবাঈ অন্তঃসত্ত্বা ছিলেন। আচমকাই তিনি আত্মহত্যার রাস্তা বেছেনেন।
ঘটনাস্থল মধ্যপ্রদেশের কাটানি জেলা। সেখানের ৩৬ বছরের লক্ষ্মীবাঈ অন্তঃসত্ত্বা ছিলেন। আচমকাই তিনি আত্মহত্যার রাস্তা বেছেনেন। ঘটনার কথা জানতে পেরে বৃহস্পতিবার সকাল ৭:১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকার এনকেডি পুলিশ স্টেশনের তরফে এস আই কবিতা সাহানি ঘটনাস্থলে পৌঁছতেই উদ্ধার করা হয় আত্নঘাতী লক্ষ্মীর ঝুলন্ত দেহ। কিন্তু মর্মান্তিকভাবে সেই দেহের থেকে বেরিয়ে আসা আম্বিলিক্যাল কর্ডের সঙ্গে ঝুলতে দেখা যায় লক্ষ্মীর শিশুটিকে!

মর্মান্তিক এই দৃশ্য দেখএই তৎপর হন এসআই কবিতা সাহানি। সঙ্গে সঙ্গে আগে শিশুটিকে চাদরে জড়িয়ে ফেলেন। তখনও ছোট্ট শিশুটি কেঁদে চলেছে। এদিকে, কবিতা চটজলদি ডেকে পাঠান অ্য়াম্বুলেন্স। মুহূর্ত চিকিৎসকদের একটি দল এসে অ্যাম্বিলিক্যাল কর্ড অপরেশন করেন। আর মৃত মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জীবিত নবজাতকের দেহ। অসম্ভবের ঝুঁকিতে পা রেখে প্রাণে বেঁচে যায় ওই শিশুটি।
এমন আশ্চর্য ঘটনায় লক্ষ্মীর মৃত্যুর শোকের পাশাপাশি নবজাতকের জন্ম এলাকায় চাঞ্চল্য ফেলে দেয়। মায়ের মৃত্যুদিনে শিশুর জন্মের এই কাহিনি রীতিমত তাক লাগিয়েছে এলাকাবাসীকে। এদিকে, ঘটনার পরই স্থানীয় হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে ভর্তি করা হয় শিশুটিকে। পুলিশ জানিয়েছে শিশুটির বেঁচে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, এই ঘটনায় আসল মুখ এসআই কবিতা সাহানি জানিয়েছেন, 'আমায় কর্তব্যের খাতিরে জীবনে অনেক ঘটনারই মুখোমুখি হতে হয়েছে। তবে এই ঘটনাটি অস্বাভাবিক ছিল। '












Click it and Unblock the Notifications