দিল্লিতে দুই সন্তানের মা এক যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত ৫ ব্যক্তি

পূর্ব দিল্লির একটি আবাসনের প্রথম তলা থেকে ঝাঁপ দিয়ে পুলিশকে ডেকে এনে এক যুবতী অভিযোগ জানায়, পাঁচ যুবক তাঁকে অপহরণ করে গণধর্ষণ করেছে। যুবতী দুই সন্তানের জননী বলে পুলিশ জানিয়েছে।

নয়াদিল্লি, ১৩ মার্চ : পূর্ব দিল্লির একটি আবাসনের প্রথম তলা থেকে ঝাঁপ দিয়ে পুলিশকে ডেকে এনে এক যুবতী অভিযোগ জানায়, পাঁচ যুবক তাঁকে অপহরণ করে গণধর্ষণ করেছে। যুবতী দুই সন্তানের জননী বলে পুলিশ জানিয়েছে।

যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। তবে জেরায় অভিযুক্তদের দাবি, টাকা দিয়ে ওই যুবতীকে হোলি উপলক্ষ্যে নিয়ে আসা হয়েছিল। প্রতিটি যুবকের বয়সই কুড়ির কোটায় বলে জানা গিয়েছে।

দিল্লিতে দুই সন্তানের মা এক যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত ৫ ব্যক্তি

পুলিশ জানিয়েছে, এর মধ্যে তিন যুবক নয়ডার একটি বিপিওতে চাকরি করে। একজন নামী আইটি সংস্থায় ইঞ্জিনিয়ার ও অন্যজন যুবতীর পরিচিত। এদের হাত থেকে নিজেকে বাঁচাতে দুই সন্তানের মা ওই যুবতী একটি বিল্ডিংয়ের একতলা থেকে ঝাঁপ দেন।

অভিযুক্ত পাঁচ যুবককে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। মহিলার অভিযোগকেও খতিয়ে দেখা হচ্ছে। তিনি সেইসময়ের ঘটনা বিশেষ মনে করতে পারছেন না। ফলে এই ঘটনায় আরও বিশদে তদন্তের প্রয়োজন রয়েছে।

মহিলা জানিয়েছেন, পাঁচ জনের মধ্যে যে যুবক পরিচিত ছিল সে তাঁকে রাস্তা থেকে গাড়িতে তুলে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলে একটি বাড়িতে নিয়ে আসে। সেখানে পাঁচজন মিলে ধর্ষণ করে।

এরপরে ব্যালকনি থেকে মহিলা ঝাঁপ দিয়ে আহত হলে তাঁকে দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে যে যুবতী ধর্ষণের শিকার হয়েছেন।

অভিযুক্তরা জানিয়েছে, যুবতীর সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি হয়েছিল। সে দেহব্যবসার কাজে যুক্ত। তবে পরে টাকা নিয়ে গোলমাল হলে যুবতী ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে পুলিশ ডেকে আনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+