ভরা বর্ষায় দুর্ঘটনায় মৃত্যু স্কুল শিক্ষিকার, সিসি ক্যামেরায় ধরা পড়ল মুম্বইয়ের এই মর্মান্তিক দৃশ্য

মুম্বইয়ের থানে জেলায় ভারী বৃষ্টিপাতের শিকার হলেন এক মহিলা। রবিবার বাইকে করে যাওয়ার সময় জলে ডোবা একটি গর্তে পড়ে বারসাম্য হারিয়ে তিনি একটি বাসের নিচে পিষ্ট হন।

মুম্বইয়ে সপ্তাহান্তের ভারী বৃষ্টিতে বিভিন্ন রাস্তা জলে ডুবে গিয়েছে। নজরে আসছে না রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপজ্জনক গর্ত। আর তারই শিকার হলেন এক মহিলা। রবিবার বিকেলে বাইকে করে যাওয়ার সময়, এরকমই এক গর্তে পড়ে ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান তিনি। গা ঘেসে চলা একটি বাসের পিছনের চাকায় পিষ্ট হয় তার দেহ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে ফের নতুন করে প্রশ্ন উঠেছে প্রত্য়েক বর্ষায় মুম্বই শহরের বেহাল পরিকাঠামো নিয়ে।

বর্ষায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মুম্বইয়ের স্কুল শিক্ষিকার

মুম্বইয়ের থানের কল্যান এলাকায় এক স্কুলে পড়াতেন মাঝবয়সী মনীষা ভোইর। রবিবার বিকেলে এক আত্মীয়ের মোটরবাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন। সেসময় রাস্তায় প্রচুর জল জমেছিল, বৃষ্টিও পড়ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে বাইকের পেছনে মনীষা এক হাতে ছাতা নিয়ে বেশ বেসামাল ভাবেই বসেছিলেন।

এরপরই দেখা যায় রাস্তায় জমা জলের নিচে এক জায়গায় গর্তে পড়ে তাদের বাইকের সামনের চাকা। ঝাঁকুনিতে টাল সমালাতে পারেননি মনীষা। পড়ে যান মাটিতে। বাইকটির গা ঘেসেই যাচ্ছিল একটি বাস। মনীষার দেহ বাসের পিছনের চাকার নিচে চলে যায়। মনীষার আত্মীয় ও আশপাশের লোকজনরা ছুটে যান। বাসটিকে একটু অগিয়ে নিয়ে বের করা হয় তার দেহ। কিন্তু ততক্ষণে তিনি চিকিৎসার ঊর্ধে চলে গিয়েছেন।

গত শনিবার থেকেই মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কল্যান সহ থানের বিভিন্ন এলাকার রাস্তা জলমগ্ন। দলের নিচে চলে গিয়েছে রেল লাইনও। গত এপ্রিলেই বম্বে হাইকোর্ট বর্ষায় মুম্বইয়ের রাস্তা নিয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরও কাজের কাজ কিছু হয়নি। মুম্বইকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে দেবেন্দ্র ফড়নবিশের সরকার। কিন্তু মুম্বইবাসী বলছেন, নিকাশির যদি এরকম বেহাল দশা হয়, আর প্রত্যেক বর্ষাতেই রাস্তায় এরকম বড় বড় গর্ত তৈরি হয়, তবে মুম্বই স্মার্ট হবে কোথা থেকে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+