শ্রদ্ধা খুনের ছায়া! দেহ টুকরো করে ফ্রিজে রাখল 'খুনি', প্রমাণ লুকাতে ছড়িয়ে দেওয়া হল দেহাংশ

Hyderabad Murder: দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরকে নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছিল দেশ! আর সেই ঘটনারই পুনরাবৃত্তি এবার হায়দরাবাদে। এক মহিলাকে একেবারে ছুরি মেরে নৃশংস খুন।

মৃত ওই মহিলার নাম অনুরাধা রেড্ডি বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ . ধৃত ওই ব্যক্তির নাম চন্দ্রমোহন বলে জানা গিয়েছে। শুধু ছুরি দিয়ে খুন করা নয়, শরীর একেবারে টুকরো টুকরো করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

শ্রদ্ধার খুনের পুনরাবৃত্তি!

শুধু তাই নয়, তা বিভিন্ন জায়গাতে ফেলা হয় বলেও জানা গিয়েছে। স্থানীয় পুলিশের ডিজিপি সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, গত কয়েকদিন আগে আবর্জনার স্তূপ থেকে এক মহিলার মাথার খুলি উদ্ধার করে বেশ কয়েকজন কর্মী। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়। পুলিশের আধিকারিকদের নিয়ে আটজনের একটি টিম গঠন করা হয়।

দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে গোটা বিষয়টি পর্যালোচনা করা হয়। ধৃতকে দফায় দফায় জেরা করা হয়। আর এরপরেই রহস্যের সমধান হয়। অনুরাধা রেড্ডিকে নৃশংস ভাবে খুনের ঘটনা সামনে আসে।

দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরকে নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছিল দেশ!

জানা যায়, ২০১৮ সালে অনুরাধার কাছ থেকে ধৃত চন্দ্রমোহন ৭ লাখ টাকা নিয়েছিলেন। আর সেই টাকা ফেরতের দাবি জানানো হচ্ছিল বারবার। বারবার টাকা চাওয়াতে কার্যত মেজাজ হারান ধৃত ওই ব্যক্তি। আর এরপরেই খুনের পরিকল্পনা বলে জানা যায়।

আর পরিকল্পনামাফিক গত ১২ মে ওই মহিলাকে চন্দ্রমোহন খুন করে বলে জানা যায়। যদিও খুনের আগে টাকা পাওয়া নিয়ে ঝামেলা চলে। আর এরপরেই ছুরি মেরে ন্ররসংস ভাবে খুন করা হয়। পুলীশ সুত্রে জানা গিয়েছে, ধৃত পাথর কাটার মেশিন কিনেছিল। আর তা দিয়েই সম্ভবত দেহ টুকরো টুকরো করা হয় বলে মনে করছে পুলিশ। আর এরপরেই সেগুলি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি টুকরো টুকরো দেহ ফ্রিজেও বেশ কিছুদিন রাখা হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ।

শুধু তাই নয়, ঘটনার পরে অভিযুক্ত মহিলার ফোন নিয়ে নেয় চন্দ্রমোহন। এমনকি একাধিক পরিচিতদের ফোনেও মেসেজ করেছিলেন বলেও দাবি পুলিশ। যাতে সবার বিশ্বাস হয় যে অনুরাধা রয়েছেন। বলে রাখা প্রয়োজন, কার্যত একই ভাবে দিল্লিতে শ্রদ্ধাকে খুন করে তাঁর লিভ ইন পার্টনার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই একই ঘটনা দেখল দেশের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+