বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গেই দেশের ৬৫টি আসনে উপনির্বাচন, বড় ঘোষণা কমিশনের

বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গেই দেশের ৬৫টি আসনে উপনির্বাচন, বড় ঘোষণা কমিশনের

করোনা সঙ্কটের মাঝেই গত মাস থেকে ক্রমেই চড়ছে বিহার নির্বাচনের পারদ। বন্যা ও করোনার থাবায় দোলাচল তৈরি হয়েছিল ভোটগ্রহণ পর্ব ঘিরে। এমতাবস্থায় বিহার নির্বাচন পিছবে না বলে আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার বিহার নির্বাচনের সঙ্গেই সারা দেশে মোট ৬৫টি কেন্দ্রে উপনির্বাচন হবে বলে জানাল নির্বাচন কমিশন।

মহামারীর আবহে ভোটগ্রহণে প্রস্তুত সমস্ত রাজ্য ?

মহামারীর আবহে ভোটগ্রহণে প্রস্তুত সমস্ত রাজ্য ?

শুক্রবার ভোট প্রসঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ কথা জানায় কমিশন। নির্দিষ্ট সময়েই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এই প্রসঙ্গে একনই একটি প্রেস বিবৃতিও প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের তরফে। এদিকে করোনা ও বন্যার জোড়া ফাঁড়ার কবলে পড়ে এখনই উপনির্বাচন না করানোর আর্জি জানিয়ে কয়েকটি রাজ্য ইতিমধ্যেই দারস্থ হয়েছিল কমিশনে।

রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের সম্ভাবনা

রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের সম্ভাবনা

তবে সেসব দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার কমিশনের তরফে জারি করা প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। আসন্ন উপনির্বাচনে ৬৫টি কেন্দ্রের মধ্যে এ রাজ্যের দু'টি বিধানসভা কেন্দ্র রয়েছে বলে জানা যাচ্ছে। তাই ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে ভোটের প্রস্তুতি একপ্রকার শুরু হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

 বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৯শে নভেম্বর

বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৯শে নভেম্বর

মূলত জনপ্রতিনিধিদের মৃত্যু কিংবা দলবদলের জেরেই দেশের ৬৫টি লোকসভা ও বিধানসভা আসন ফাঁকা পড়ে রয়েছে বলে খবর। অন্যদিকে বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৯ নভেম্বর। তাই ওই সময়ের মধ্যে বিহারের ভোটপর্ব যেভাবেই হোক শেষ করতে হবে নির্বাচন কমিশনকে।

 করোনা সঙ্কটের মধ্যে ভোটের সিদ্ধান্তের পিছনে কি যুক্তি দিচ্ছে কমিশন ?

করোনা সঙ্কটের মধ্যে ভোটের সিদ্ধান্তের পিছনে কি যুক্তি দিচ্ছে কমিশন ?

এদিকে করোনা সঙ্কটের আবহে রাজ্যগুলি উপনির্বাচনের জন্য কতটা প্রস্তুত সেই প্রশ্ন উঠতে শুরু করেছএ সমাজের বিভিন্ন মহল থেকে। যদিও নির্বাচন কমিশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে মূলত আধা সেনা ও অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন ও আনুসাঙ্গিক ভোটের পরিকাঠামোর কথা মাথাই রেখেই এই নির্বাচনগুলি একসঙ্গে করার কথা ভাবা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+