মোদী সরলেই রাজনীতি ছাড়বেন, জানিয়ে দিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী
নরেন্দ্র মোদী রাজনীতি থেকে সরে গেলে তিনিও এই জগত থেকে সরে যাবেন বলে মনের ভাব প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতি থেকে সরে গেলে তিনিও এই জগত থেকে সরে যাবেন বলে মনের ভাব প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই ঘটনা ঘটতে অনেক দেরি আছে।

তিনি কবে প্রধানমন্ত্রী হবেন? এক অনুষ্ঠানে গিয়ে এই প্রশ্নের মুখোমুখি হয়ে স্মৃতির জবাব, কখনও নয়। আমি রাজনীতিতে এসেছি বড় নেতাদের সঙ্গে কাজ করব বলে। আমি খুব ভাগ্যবান যে অটল বিহারী বাজপেয়ীর অধীন কাজ করেছি। এবং এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করছি।
যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতি ছাড়বেন বলে মনস্থির করবেন, সেদিন তিনিও নিজের বুটজোড়া তুলে রাখবেন বলে জানিয়েছেন স্মৃতি।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে আমেঠি থেকে দাঁড়িয়ে হেরে যান স্মৃতি। এবারও তিনি ওই আসনে লড়বেন কিনা সেই প্রসঙ্গে স্মৃতির জবাব, দলের সভাপতি অমিত শাহ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
রাজনীতিতে কোন মহিলা রাজনীতিবিদদের তিনি সম্মান করেন, এই প্রসঙ্গে স্মৃতির জবাব, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনকে তিনি আলাদা চোখে দেখেন। এই দুজন তাঁর অনুপ্রেরণা বলেও স্মৃতি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications