Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিনি কি বিরোধী জোটের নেতৃত্ব দেবেন? শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্নে যে উত্তর দিলেন মমতা

স্পেন যাওয়ার পরে দুবাই বিমানবন্দরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘের। সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানান।

এই সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, তিনি কি বিরোধী জোটের নেতৃত্ব দেবেন? এর জবাবে হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা নির্ভর করছে জনগণ ও বিরোধীদের মনোভাবের ওপরে।

Mamata Banerjee meets Srilankan President

এবিপি লাইভে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার সকালে দুবাই বিমানবন্দরে দুই নেতার আকস্মিক সাক্ষাত হয়। বিক্রমসিংঘের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি (শ্রীলঙ্কার প্রেসিডেন্ট) দুবাই আন্তর্জাতিক বিমাবন্দরে দেখেছিলেন এবং কিছু কথা বলার জন্য তাঁকে (মমতা) ডেকে নিয়েছিলেন।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, তিনি (মমতা) তাঁকে (রনিল বিক্রমসিংঘে) শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তিনি কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে বিক্রমসিংঘেও তাঁকে শ্রীলঙ্কা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। নিজের লেখার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ছবিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ করা যেতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ১২ দিনের দুবাই ও স্পেন সফরে রওনা দিয়েছেন। মঙ্গলবার সন্ধেয় তিনি দুবাই পৌঁছন। মাদ্রিদে তিন দিনের বিজনেস সামিটে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২১-২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে এই কথোপকথন নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে দুই নেতানেত্রীর কাল্পনিক কথোপকথন তুলে ধরেছেন। সেখানে শুভেন্দু অধিকারী রনিল বিক্রমসিংঘের বয়ানে বলেছেন, আমি শুনেছি আপনি আপনার রাজ্যকে শ্রীলঙ্কার মতো আর্থিক সংকটের দিকে নিয়ে যাচ্ছেন।

কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাল্পনিক বয়ানে তিনি লিখেছেন, আপনি যদি আমাকে গাইড করতে পারেন, কীভাবে বাজার থেকে আরও টাকা ধার করা যায়, তাহলে আমি আপনাকে পরবর্তী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাব।

পরে বিক্রমসিংঘের কাল্পনিক বয়ানে তিনি বলেছেন, কিন্তু আমরা কি বিনিয়োগ করার মতো অবস্থায় আছি? সামিটে যোগ দিয়ে কি ভাল হবে?

উত্তর শুভেন্দু অধিকারীর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাল্পনিক প্রতিক্রিয়া, চিন্তা করবেন না। আপনি এসে মাত্র ২-৩ দিনের জন্য উপভোগ করুন এবং একটি মৌ স্বাক্ষর করুন। যাই হোক সবাই এসে এমওইউ সই করে, কিন্তু কেউ বিনিয়োগ করে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+