১০০০ টাকার নোট কি ফিরে আসবে ২০০০ টাকার প্রস্থানের পথ ধরে, কী বললেন আরবিআই গভর্নর
২০১৬ সালে নোটবন্দির পর ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। কিন্তু হাজার টাকার নোটের অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছিল একেবারে। এবার সেই ২০০০ টাকা বাতিলের পর কি ফিরে আসবে হাজার টাকার নোট? ২০০০ টাকার মোট নিয়ে বড়ো ঘোষণার পর হাজার টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে কী বললেন আরবিআই গভর্নর?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে পড়েছিল ১০০০ টাকার নোট কি ফিরে আসবে। এই বিষয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ২০০০ টাকার নোট প্রচলন করে ফের তা প্র্ত্যাহারের নির্দেশের পর ১০০০ টাকার নোট পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই।

২০১৬ সালে ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট রাতারাতি বাতিলের সিদ্ধান্কত নিয়েছিল। মোদী সরকারের সই নোট বাতিলের পদক্ষেপের পরে বাজারে চালু হয়েছিল ২০০০ টাকার নোট এবং নতুন ৫০০ টাকার নোট। পরবর্তী সময়ে ২০০ টাকার নোট প্রচলন করা হয়। অন্যান্য নোটও নবরূপে আসে বাজারে।
কিন্তু ফেরেনি হাজার টাকার নোট। সম্প্রতি নোট বাতিলের সিদ্ধান্তের সাত বছর পর ২০০০ টাকার নোট প্রত্যাহার করার আদেশ দেওয়া হলেও এখনও হাজার টাকা ফেরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকা্ন্ত দাসকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল।

আরবিআই গভর্নর এ প্রসঙ্গে বলেন, অনুমানমূলক প্রতিবেদন তৈরি করে বা অনুমান সাপেক্ষে কিছু বলে কোনো লাভ নেই। কারণ এই মুহূর্তে এমন কোনো প্রস্তাব নেই তাদের কাছে। আপাতত সিদ্ধান্ত হয়েছে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ব্যাপারে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আশা করে যে, ২০০০ টাকার নোটের অধিকাংশই ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলিতে ফিরে আসবে। এই ধরনের নোট জমা বা বিনিময় করার শেষ তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। জনগণকে আমানত বা বিনিময় করার জন্য ব্যাঙ্কে ভিড় না করার জন্যও আহ্বান জানান।

আরবিআই-এর মতে, প্রায় ১৮১ কোটি টাকার ২০০০ টাকার নোট প্রচলিত আছে। ১৯ মে আরবিআই জানিয়েছে, এটি তাদের ক্লিন নোট নীতির অংশ। সমস্ত ২০০০ টাকার নোট প্রত্যাহার করবে ব্যাঙ্ক। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার ব্যাঙ্কনোট জমা করতে পারে অথবা অন্য কোনো ব্যাঙ্কের শাখায় গিয়ে বিনিময় করতে পারে।
আরবিআই জানিয়েছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে যে শূন্যতা তৈরি হয়েছিল বাজারে, তা পূরণ করার জন্য ২০০০ টাকার নোট নিয়ে আসার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। এখন বাজারে প্রচলিত নোট পর্যাপ্ত সংখ্যক রয়েছে। প্রয়োজনের ভিত্তিতে ৫০০ টাকার নোট আরও ছাপানো হবে বলে জানিয়েছেন গভর্নর।












Click it and Unblock the Notifications