'বাংলা-বিহারের বিধবারা সেখানেই থাকুন, বৃন্দাবনে ভিড় বাড়াচ্ছেন কেন?' : হেমা মালিনী

সোমবার নিজের লোকসভা কেন্দ্র মথুরা গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেন। মথুরার জেলার মধ্যেই পড়ে বৃন্দাবন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেমা বলেন," বৃন্দাবনে ইতিমধ্যে ৪০,০০০ বিধবা মহিলা রয়েছেন। আমার মনে হয় শহরে আর কোনও জায়গায় নেই। বাংলার একটা বড় অংশই এখানে চলে আসছে। আমার মনে হয় এটা ঠিক নয়। কেন তারা পশ্চিমবঙ্গেই থাকছেন না? সেখানেও অনেক ভাল ভাল মন্দির রয়েছে। বিহারের ক্ষেত্রেও একই কথা বলব।" এই প্রসঙ্গে হেমা বলেন, এব্যাপারে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলব।
শুধু তাই নয়, এর পাশাপাশি আর একটি বিতর্কিত মন্তব্য করেন হেমা। তিনি বলেন, "বৃন্দাবনের বিধবা মহিলাদের ভাল সঞ্চয় রয়েছে, ভাল আয় রয়েছে, ভাল খাটবিছানা রয়েছে, কিন্তু তবু তাঁরা অভ্যাসবশত ভিক্ষা করেন।"
উল্লেখ্য, মুথুরা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে এবার জয়ী হয়েছিলেন হেমা মালিনী। যদিও নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দীর্ঘদিন কেন্দ্রে তাঁকে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছিল। মথুরায় হেমা মালিনীর নিখোঁজ পোস্টার প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি লোকসভায় উপস্থিতির হার অত্যন্ত খারাপ হওয়ায় তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications