কেন ১৩৭ দিন এক জায়গায় থমকে ছিল পেট্রোল-ডিজেলের দাম? কী বলছেন বিশেষজ্ঞরা
কেন ১৩৭ দিন এক জায়গায় থমকে ছিল পেট্রোল-ডিজেলের দাম? কী বলছেন বিশেষজ্ঞরা
৫ রাজ্যের ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। দেশের সব মেট্রো শহরেই জ্বালানি তেলের দাম বেড়েছে। কলকাতা শহরে ১০০ টাকা পার করেছে লিটার প্রতি তেলের দাম। ডিজেল পৌঁছে গিয়েছে ৯০ টাকা লিটার প্রতি। কেন্দ্রের অবশ্য দাবি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের জেরেই তেলের এই মূল্য বৃদ্ধি। ২০২১ সালের অক্টোবর মাসের পর এই প্রথম রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে।

চার মাস পর এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। দেশের সব গুরুত্বপূর্ণ শহরেই দাম বেড়েছে জ্বালানি তেলের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন চার রাজ্যের ভোটের জন্য দাম বাড়ানো হয়নি জ্বালানি তেলের। ভোট মিটতেই ফের দাম বাড়িয়ে দেওয়া হল তেলের। সেই সঙ্গে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের এফেক্ট তো রয়েইছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। সেকারণে তেল কোম্পানি গুলি আগেই জানিয়েছিল জ্বালানি তেলের দাম বাড়বে।
রান্নার গ্যাসের দামও বাড়িয়েছে মোদী সরকার। এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। ২০২১ সালের অক্টোবর মাসের পর এই প্রথম রান্নার গ্যাসের দাম এতটা বাড়ল। কাজেই একদিকে তেলে আগুন আরেকদিকে মধ্য বিত্তের হেঁসেলে আগুন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিন গুলো যে কঠিন হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি ভয়াবহ আকার নেবে। আরও দাম বাড়বে জিনিসের। মুদ্রাস্ফীতি নিয়ে আগেই কেন্দ্রকে সতর্ক করেছিলেন অর্থনীনীতিবিদরা।
বিধানসভাব নির্বাচনের কারণেই পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়নি বলে দাবি করছেন বিরোধীরা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে ভোট ব্যাঙ্ক ধরে রাখতেই বিজেপি সরকার একটি টাকাও বাড়ায়নি। পুরোটাই রাজনৈতিক কারণে করা হয়েছে বলে মনে করছেন বিরোধীরা। সেকারণে ভোট মিটতেই এক ধাক্কায় দাম বাড়িয়ে দেওয়া হয়েছে জ্বালানি তেলের।












Click it and Unblock the Notifications