ফের দেশজুড়ে বিজেপি বিরোধিতার মঞ্চ বাঁধছেন কেসিআর, ফোনে শুভেচ্ছা দেবেগৌড়ার
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। খুব শীঘ্রই তিনি বৈঠক করতে চলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

এরই মধ্যে বিরোধী ঐক্যকে মজবুত করার কাজে উৎসাহ দেখালেন এবং সমর্থনের হাত বাড়িয়ে দিলেন জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া। জানা গিয়েছে এদিন টেলিফোনে চন্দ্রশেখর সঙ্গে কথা বলেছেন দেবেগৌড়া এবং তাঁর সঙ্গে থাকার কথা জানিয়েছেন। দেবেগৌড়া বলেছেন, আপনি যুদ্ধক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা আপনার সঙ্গে রয়েছি। আমরা দেশকে বাঁচানোর তাগিদে লড়াই করব।
দিন দুয়েক আগেই চন্দ্রশেখর রাও নিজে জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি উদ্ধব ঠাকরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায় আনার চেষ্টা করবেন। এমনকী ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলেও জানান চন্দ্রশেখর।
বিজেপিকে আক্রমণ করে চন্দ্রশেখর বলেন, এই দলটিকে অবিলম্বে দেশ থেকে বিতাড়িত করা প্রয়োজন। না হলে দেশ শেষ হয়ে যাবে। বিভিন্ন দলকে তিনি আমন্ত্রণ জানান যাতে সকলে একজোট হয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারে।
চন্দ্রশেখরের সুরে সুর মিলিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্টালিন জানিয়েছেন, খুব শীঘ্রই অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লিতে একযোগে বৈঠক করবেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের কথা সুপারিশ করেছেন বলেও ডিএমকে প্রধান এমকে স্টালিন জানিয়েছেন।
অর্থাৎ ফের একবার বিজেপি বিরোধী অ-কংগ্রেসি শক্তিগুলি নিজেদের এক ছাতার তলায় আনার চেষ্টা করছে যাতে দেশজুড়ে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে লড়াইকে ছড়িয়ে দেওয়া যায়। তবে এই জোটে কংগ্রেস অংশ নেবে কিনা তা সময় বলবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications