দুটোর জায়গায় ২০ টা বাচ্চার জন্ম দেননি কেন, রেশন নিয়েও বিতর্কিত মন্তব্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

মসনদে বসার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। ছেঁড়া জিন্সের পর এবার রেশন প্রদান প্রসঙ্গেও করলেন অদ্ভূত মন্তব্য। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন মহলে। তাঁর কথায় করোনাকালে মোদী সরকার পাঁচ কিলো করে রেশন দিয়েছে। কিন্তু এই রেশন নিয়েও জনসাধারণের মধ্যে ক্ষোভ রয়ছে। সামানাধিকার নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

রেশন নিয়েও বিতর্কিত মন্তব্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

তিরথের কথায় পরিবারের প্রতি সদস্য পিছুই বরাদ্দ ছিল ৫ কিলো রেশন। যাদের বাড়িতে ২ জন সদস্য তারা নিয়ম অনুশারে যা রেশন পেয়েছেন আর যাদের বাড়িতে ২০ জন সদস্য তারাও একই রেশন পেয়েছেন। কিন্ত কিছু মানুষ আছেন যা ইচ্ছা করে ঘৃণা ছড়াতে চাইছেন। ২০ জন সদস্য কেন এক ক্যুইন্টল রেশন পেল সেই প্রশ্ন তুলছেন। এই প্রসঙ্গে তিরথের জবাব, "সময় থাকতেও আপনি মাত্র দুজন বাচ্চার জন্ম দিয়েছেন, এখন ২০ জন কেন বেশি রেশন পাচ্ছে সেই প্রশ্ন তুললে কেমন করে হবে? তুমি বেশি বাচ্চা পয়দা করোনি কেন?"

তার এই মন্তব্যের পরেই তীব্র হাসাহাসি শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমনকী তার এই ধরণের আলটপকা মন্তব্যের জন্য অনেকেই তাঁকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন। যদি তাতে বিশেষ কর্ণপাত করতে রাজি নন তিরথ। উল্টে বিতর্কিত মন্তব্য করারি নিরিখে যেন ক্রমেই একের পর এক বিজেপি নেতাকে পিছনে ফেলছেন তিনি।

প্রসঙ্গ উল্লেখ্য, ভারতের করোনা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করতে গিয়ে এদিন আবার তাঁর ইতিহাসের জ্ঞানের পাঠশালা খুলে বসনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তার দাবি ভারতকে ২০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করেছে আমেরিকা। অনেক দিক থেকে আমাদের থেকে উন্নত ওরা। কিন্তু করোনা মোকাবিলা করতে গিয়ে এখন তাদেরই দিশেহারা অবস্থা। তার দাবি করোনা সঙ্কটের মাঝে বর্তমানে মার্কিন মুলুকের থেকে ভারত অনেক ভালো অবস্থায় আছে ভারত।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেরাদুনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখে বিস্মিত হন তিরথ সিং রাওয়াত। এই ধরণের পোশাক সমাজে ভুল বার্তা দিচ্ছে বলেও দাবি করেন তিনি। পরিবারে অনুশাসন না থাকলেই এমনটা হয় বলে দাবি করেন তিনি। যদিও পরে রিপড জিন্স বিতর্কে মাথাচড়া দেওয়ার পর ক্ষমাও চাইলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+