Maharashtra CM face: মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? গণনার আগে জল্পনা শুরু মহাজুটি ও মহা বিকাশ আঘাড়িতে

Maharashtra next CM face: শুক্রবারের রাত পোহালেই শনিবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের গণনা (Maharashtra Poll Result)। বুথ ফেরত সমীক্ষাগুলিতে ইঙ্গিত বিজেপি নেতৃত্বাধীন মহাজুটিই ফিরতে চলেছে ক্ষমতায়। সমীক্ষা উড়িয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়িও। দুই শিবিরেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে জল্পনা-বিশ্লেষণ শুরু হয়েছে বলে সূত্রের খবর।

মহাজুটি জিতলে বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis) মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। রাজ্য বিজেপির, সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের দাবি, বিজেপির কর্মীসমর্থকরাও ফড়নবীশকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। যদিও ভোটের পর মহাজুটির শরিক তিন দল বসে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করবে বলে জানান তিনি। মহারাষ্ট্রে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও আশাবাদী বাওয়ানকুলে।

maha cm

মহারাষ্ট্রে ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বরাবরই চুপ থেকেছে মহাজুটি (Mahayuti)। ২০২২ সালে শিবসেনার মানভঞ্জনে দলের স্বার্থে উপমুখ্যমন্ত্রীর পদে বসতে হয়েছিল দেবেন্দ্র ফড়নবীশকে। ২০২৪ এর নির্বাচনে তাই বিজেপির হোর্ডিং পোস্টার সর্বত্রই ফড়নবীশকে দেখা গিয়েছে প্রধান মুখ হিসেবে।

এদিকে শিন্ডে সেনার সমর্থকরা চান একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনতে। সঞ্জয় শিরসত-সহ শিন্ডে শিবিরের বেশ কয়েকজন বিধায়ককে বলতে শোনা গিয়েছে সে কথা। একনাথের জনপ্রিয়তার কারণে তাঁর ফের মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার রয়েছে বলে দাবি তাঁদের। যদিও তাঁর ফের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে প্রচারে বেরিয়ে কোনও মন্তব্য করেননি একনাথ শিন্ডে। ভোটের রেজাল্টের পরই এনিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

বুথ ফেরত সমীক্ষায় যখন মহাজুটির প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে, তখন মহারাষ্ট্রে পালাবদলের আশায় বুক বাঁধছে কংগ্রেস (Congress)। দলের রাজ্য সভাপতি নানা পাটোলের (Nana Patole) দাবি, কংগ্রেসের নেতৃত্বে মহারাষ্ট্রে নতুন সরকার গঠন হবে। মুখ্যমন্ত্রীও কংগ্রেসের তরফেই হবেন। যদিও পরে নিজের মন্তব্যেই ঢোঁক গেলেন তিনি। হাই কমান্ডের কোর্টে বল ঠেলে বলেন, শীর্ষ নেতৃত্বই এব্যাপারে সিদ্ধান্ত নেবে।

নানা পাটোলের এই ইউটার্ন অবশ্য শরিক দল উদ্ধবের শিবসেনার দৌলতে। উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত নানা পাটোলের ওই মন্তব্যে আপত্তি করেন। নানা পাটোলের মন্তব্য সমর্থন করবে না বলেও জানিয়ে দেন সঞ্জয়।

অন্যদিকে, মহা বিকাশ আঘাড়ি (Maha Vikas Aghadi) জিতলে উদ্ধব ঠাকরেই (Uddhav Thackeray) ফের মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেন উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে। বিরোধী শিবিরে তিনিই নাকি 'বেস্ট চয়েস' বলে দাবি আদিত্য ঠাকরের (Aditya Thackeray)।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ভোট মিটেছে ২০ নভেম্বর। সরকার গড়তে ম্যাজিক ফিগার ১৪৫টি আসন ছুঁতে হবে জোট বা দলকে। ২৩ নভেম্বর শনিবার রয়েছে ভোটগণনা। মহাজুটি বনাম মহা বিকাশ আঘাড়ির লড়াইয়ে বাজিমাত হবে কার, জানা যাবে আগামিকালই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+