দ্রৌপদী মুর্মু কে? আদিবাসী নেত্রী থেকে এনডিএ নির্বাচিত রাষ্ট্রপতি পদপ্রার্থীর সফর কেমন ছিল
মঙ্গলবার বিজেপির বৈঠকেই চূড়ান্ত করা হয় রাষ্ট্রপতি পদপ্রার্থী। আর এরপরেই তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদী মুর্মু'র নাম ঘোষণা করা হয়। বিজেপি সভাপতি জেপি নাড্ডা সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তিনি এহেন ঘোষণা করে
রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Elections 2022) সামনে রেখে চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে বিরোধীদের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাজপেয়ী'র সহযোগী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে কংগ্রেস সহ ১৭ বিরোধী শক্তি। কার্যত লোকসভার আগে রাষ্ট্রপতি নির্বাচন বড় চ্যালেঞ্জ বিজেপি'র কাছে। এই অবস্থায় জরুরি বৈঠকে বসেন শাহ-মোদী-নাড্ডারা। আর সেখানেই বিজেপি'র পদপ্রার্থী হিসাবে দৌপদী মুর্মু'র (Draupadi Murmu) নাম ঘোষণা করা হয়।
"This decision will elevate tribal pride to new heights," asserts Union Home Minister Amit Shah on Draupadi Murmu's name as Presidential candidate pic.twitter.com/qekwynJmJI
— ANI (@ANI) June 21, 2022

কিন্তু কে এই দৌপদী মুর্মু? যাকে নিয়ে এত চর্চা।
১৯৫৮ সালে'র ২০ জুন দৌপদীর জন্ম। ওডিশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে তাঁর জন্ম। বাবা'র নাম বিরঞ্চি নারায়ণ টুডু। সাঁওতাল পরিবারে দ্রৌপদীর জন্ম। ছোট থেকেই পড়াশুনাও ভালো ছিলেন মুর্মু। শান্ত স্বভাবের মেয়েই আজ দেশের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। শ্যাম চরম মুর্মুকে বিয়ে করেন দৌপদী। তাঁদের ঘরে দুই সন্তান এবং একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু সুখের সংসার দ্রৌপদীর বেশিদিন ভালো ভাবে কাটল না। দুর্ঘটনায় স্বামী এবং দুই সন্তানকে হারাতে হয় তাঁকে। কিন্তু ভেঙে পড়েননি। বরং লড়াই চালিয়ে গিয়েছেন। কঠিন লড়াই।

আর্টস নিয়ে পড়াশুনা
রামা দেবী উওম্যান কলেজ, ভুবনেশ্বরে আর্টস নিয়ে পড়াশুনা। রাজনীতি তো বটেই, সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন দৌপদী।

কাউন্সিলার থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু
বাংলার প্রতিবেশী রাজ্য ওডিশা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু দ্রৌপদী'র। ওড়িশায় কাউন্সিলর হয়ে প্রথম রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ওড়িশায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময় দ্রৌপদী মুর্মু মন্ত্রী ছিলেন। বাণিজ্য এবং পরিবহণ দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী হিসাবে কাজ করেছেন। ২০০০ সাল থেকে ২০০২ সালের ৬ অগস্ট পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। এরপর ২০০৪ সাল পর্যন্ত মৎস্য এবং প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন। তিনি ওড়িশার প্রাক্তন মন্ত্রী এবং ২০০০ এবং ২০০৪ সালে রায়রাংপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

মহিলা রাজ্যপাল
ঝাড়খন্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে কাজ করছিলেন তিনি। ওড়িশার প্রথম মহিলা এবং আদিবাসী নেতা যিনি রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন। দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ার পর ভারতের প্রথম তদশিলি রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন। এছাড়াও, তিনি ওড়িশার প্রথম রাষ্ট্রপতিও হবেন। যা গর্বের বলে দাবি। বলে রাখা প্রয়োজন, এদিন জেপি নাড্ডা বলেন, অন্তত ২০০টি নাম নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসাবে। শেষমেষ দ্রৌপদীর নামেই শিলমোহর দেন মোদী-শাহ।
জানা গিয়েছে, আগামী ২৫ তারিখ সম্ভবত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন দ্রৌপদী মুর্মু।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব











Click it and Unblock the Notifications