নীতীশের রাজ্যে দাবি ছিল স্যানিটারি প্যাডের! IAS-এর কাছ থেকে ছাত্রীরা পেল 'কন্ডোম' উত্তর
বিহারের এক সরকারি অনুষ্ঠান। সেখানে হাজির বিহার উইমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হরজ্যোত কৌর। ছাত্রীরা তাঁর কাছে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার অনুরোধ করেছিল। উত্তরে বিহার উইমেন ডেভেলপমেন্ট ক
বিহারের এক সরকারি অনুষ্ঠান। সেখানে হাজির বিহার উইমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হরজ্যোত কৌর। ছাত্রীরা তাঁর কাছে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার অনুরোধ করেছিল। উত্তরে বিহার উইমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বলেন, আজ ন্যাপকিন চাইছেন, কাল কন্ডোম চাইবেন।

প্রসঙ্গত বলে রাখা ভাল ওই অনুষ্ঠানেই একটি ভিডিওতে দেখানো হয়েছিল স্কুলের ছাত্রীরা স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে। যাতে তাদেরকে অন্যরে ওপরে নির্ভর করতে না হয়। ছাত্রীরা বলে সরকার বিনামূল্যে অনেক জিনিস দিচ্ছে, তাতা কি ২০-৩০ টাকা দামের ন্যাপকিন দিতে পারে না?
উত্তরে রাজ্যের সিনিয়র আইএএস হরজ্যোত কৌর জবাব দেন, দাবির কি কোনও শেষ আছে? আজ ন্যাপকিনের দাবি করছেন, কাল বলবেন, সরকার জিন্স, জুতো দিতে পারে না। এমন কী বিনামূল্যে কন্ডোমও চাইতে পারে তারা। ওই আধিকারিক বলেন কেন সরকারের কাছ থেকে জিনিস নিতে হবে, এই চিন্তাই ভুল বলেন হরজ্যোত।
পাল্টা ছাত্রীরা ভোটের জন্য নির্বাচনের সময় সরকার অনেক প্রতিশ্রুতি দেয় বললে, আইএএস আধিকারিক বলেন, ভোট দিও না। পাকিস্তানের মতো হয়ে যাও। পয়সা আর পরিষেবা পাওয়ার জন্য কি ভোট দেয়? পাল্টা ওই ছাত্রী বলেন সে পাকিস্তানে যাবে কেন, সে তো ভারতীয়।
স্কুলের শৌচাগার নিয়ে ওই আমলার কাছে অভিযোগ জানিয়ে কোনও ফল পায়নি আরও এক ছাত্রী। তার অভিযোগ ছিল স্কুলের শৌচাগারের দরজা ভাঙা। অনেক সময় ছেলেরা ঢুকে পড়ে। সেই সময় ওই আমলার উত্তর ছিল, তাদের (ছাত্রী) বাড়িতে কি আলাদা শৌচাগার রয়েছে?
এব্যাপারে বিতর্ক তৈরি হতেই হরজ্যোত কৌর পরে এক বিবৃতিতে বলেন, তিনি মহিলাজের অধিকার ও ক্ষমতায়নের সবচেয়ে সোচ্চারদের মধ্যে অন্যতম। কিন্তু বেশ কিছু খারাপ লোক, যাঁদের ভুল কাজের জন্য উইমেন ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁরাই তাঁকে (হরজ্যোত কৌর) কালিমালিপ্ত করতে চাইছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications