সময়ে মেলেনি হুইলচেয়ার, আর তাতেই হেঁটে যেতে গিয়ে পড়ে গুরুতর আহত বৃদ্ধা, অভিযোগ সেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে
দিল্লি বিমানবন্দরে ৮২ বছর বয়সী এক বৃদ্ধা হুইলচেয়ার না পাওয়ায় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিল্লি বিমানবন্দর জুড়ে। মহিলা এতটাই গুরুতর আহত যে এই মুহুর্তে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বৃদ্ধার নাতনি পারুল কানওয়ার এই অভিযোগ এনে এয়ার ইন্ডিয়ার গাফিলতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
পারুল কানওয়ার ৭ মার্চ নিজের এক্স হ্যান্ডেলে জানান, "৪ মার্চ দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য তার দিদার জন্য আগে থেকে হুইলচেয়ার বুক করা হয়েছিল, যা এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর দেখা যায়, হুইলচেয়ার বরাদ্দ করা হয়নি।

ছবি সৌজন্য- pexels
এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা সাহায্য চেয়েছিলেন-বিমান সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ, এমনকি অন্য এয়ারলাইন্সের কর্মীদের কাছেও। তবে কেউ সাহায্য করতে রাজি হননি। বাধ্য হয়ে বৃদ্ধা পরিবারের সদস্যের সাহায্যে ধীরে ধীরে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করেন।
চলার পথে বৃদ্ধা এয়ার ইন্ডিয়ার প্রিমিয়াম ইকোনমি কাউন্টারের সামনে পড়ে যান। তার পা ভেঙে যায়, মুখে আঘাত লাগে, এবং রক্তক্ষরণ শুরু হয়।
কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, এমনকি প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি। পরে হুইলচেয়ার আসলেও কোনো সঠিক চিকিৎসা ছাড়াই তাকে বিমানে তুলে দেওয়া হয়। বেঙ্গালুরুতে অবতরণের পর, বিমানবন্দরেই চিকিৎসক তাকে দেখেন এবং ঠোঁটে দুটি স্টিচ পড়ে।
পারুল কানওয়ার তাঁর পোস্টেই লিখেছেন, "আমি এখন আইসিইউ থেকে এই পোস্ট করছি। কেননা আমার দিদা সম্ভবত মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগছেন, তার বাঁ পাশ অসাড় হয়ে পড়েছে। আমরা তাঁর দ্রুত সুস্থ হওয়ার আশা করছি, কিন্তু এতটা অসুস্থ হওয়া তার প্রাপ্য ছিল না"।
তিনি আরও জানান, ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়ার কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও কোনও সদুত্তর পাননি তিনি।
এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর, সর্বপরী পারুলের পোস্ট ভাইরাল হওয়ার পর, এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেয়। তারা এক্স পোস্টে লেখে, "আমরা এই ঘটনায় উদ্বিগ্ন এবং দ্রুত তদন্ত করছি। আমরা পারুল কানওয়ারের সঙ্গে যোগাযোগ করতে চাই"।
এই ঘটনা বিমানবন্দরে বয়স্ক এবং প্রতিবন্ধী যাত্রীদের প্রতি গাফিলতি এবং অব্যবস্থাপনার ছবি যেন আরও একবার প্রকোট করে দিল। যা নিয়ে ফের সমালোচনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications