Human Metapneumovirus-এ আক্রান্ত হলে কী চিকিৎসা করা হবে? কীভাবেই বা নিজেকে বাঁচাবেন?
Human Metapneumovirus: করোনার আতঙ্ক এখনও টাটকা। নতুন করে আক্রান্তের খবর না থাকলেও চিনা এই মারণ ভাইরাসের রেশ এখনও অনেকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। বহু মানুষ তাঁর স্বজন হারিয়েছেন। আর এর মধ্যেই আরও একটি নতুন ভাইরাস আতঙ্ক বাড়াচ্ছে।
আর সেটি হল হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV। চিনের মাটিতে নয়া এই ভাইরাসে অনেকে আক্রান্ত হলেও আজ সোমবার নয়া এই চিনা ভাইরাসে দুটি শিশু আক্রান্ত হয়েছে। যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিকদের কপালে।

Human Metapneumovirus: কীভাবে চিকিৎসা করাবেন
দীর্ঘদিন জ্বর কিংবা শ্বাসকষ্ট থাকলে (How is HMPV diagnosed) সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। এরপরেই Polymerase chain reaction (PCR) testing, nasal কিংবা throat swab নিয়ে পরীক্ষা করা হবে।
Human Metapneumovirus: বিশেষ কোনও চিকিৎসা আছে?
হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV এর বিশেষ চিকিৎসা নেই। উপসর্গ দেখেই এই বিষয়ে চিকিৎসা করছেন ডাক্তাররা। তবে পর্যাপ্ত চিকিৎসা এবং হাইড্রেশনের কথা বলছেন গবেষকরা। জ্বর এবং ব্যথার ওষুধ প্রয়োজনে নিতে পারেন। কিছু ক্ষেত্রে পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন হতে পারে। অন্যদিকে শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি থাকলে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। ফলে কড়া নজর রাখার কথা বলা হয়েছে।
Human Metapneumovirus: কীভাবে ভাইরাস থেকে নিজেকে বাঁচাবেন?
- এখন থেকেই মাস্ক পড়ার কথা বলছেন বিশেষজ্ঞরা
- মাঝে মধ্যেই জল এবং সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে
- আক্রান্ত ব্যক্তির ধারে কাছে যাতে কেউ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে
- অসুস্থ বোধ করলেই নিজেকে আইসোলেশনে করে নিন
- দীর্ঘদিন সর্দি-কাশি থাকলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিন
- সর্দি-কাশি থাকলে অবশ্যই মুখ ঢেকে রাখা উচিৎ
Human Metapneumovirus: কোনও ভ্যাকসিন আছে নাকি?
এখনও পর্যন্ত হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV এর কোনও ভ্যাকসিন বের হয়নি। তবে এই বিষয়ে গবেষণা চলছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications