বিরোধীদের তোপের জবাবে রাজ্যসভার মনোময়ন প্রসঙ্গে কী বললেন রঞ্জন গগৈ?
প্রথমবারের মতো কোনও প্রাক্তন প্রধান বিচারপতিকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়। সোমবারের এই ঘটনার পরই বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন মহলে। তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই নজিরবিহীন সিদ্ধান্তে কেন সায় দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি? সেই প্রশ্নও উঠেছে একাধিক মহলে।

গগৈয়ের মনোনয়নের বিরোধিতায় সরব বিরোধীরা
রাজ্যসভায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈকে মনোনয়ন দেওয়া নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেস, আম আদমি পার্টি, এআইএমআইএম সহ একাধিক অবিজেপি রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে।

বিরোধীদের অভিযোগ ঠিক কী নিয়ে?
উল্লেখ্য বিষয়, রঞ্জন গগৈই অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়দান করেছিলেন। তাঁর এই রাজ্যসভার মনোনয়ন তারই পুরস্কার অভিযোগ আনছে বিরোধী দলগুলি। তাঁদের যুক্তি, এর আগে এই ধরনের ঘটনা একটাও ঘটেনি, তবে এবার কেন? বিরোধীদের মত, রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বিচারবিভাগের স্বাধীনতা লঙ্ঘিত হবে।

কী বললেন রঞ্জন গগৈ?
তবে এই বিষয়ে রঞ্জন গগৈ এখনই মুখ খুলতে বারাজ। তিনি বলেন, 'আমি সম্ভবত আগামীকাল (বুধবার) দিল্লি যাব। প্রথমে সেখানে গিয়ে শপথ গ্রহণ করি, তারপরে আমি সংবাদমাধ্যমের কাছে কেন আমি এই মনোনয়নে সম্মতি দিয়েছি তা নিয়েও বিস্তারিত ভাবে আলোচনা করব।'

অযোধ্যা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেন গগৈ
বিচারপতি গগৈ প্রায় ১৩ মাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালনের পর গত বছরের নভেম্বর মাসে অবসর গ্রহণ করেন। বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক ঐতিহাসিক রায়দান করেছেন রঞ্জন গগৈ। অযোধ্যার ঐতিহাসিক রায়দান থেকে শবরীমালার মন্দিরে নারীর প্রবেশাধিকারের স্বীকৃতি দেওয়া। সবই রঞ্জন গগৈ প্রধান বিচারপতি থাকাকালীনই করেছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications