Ram Mandir: অযোধ্যায় নতুন ইতিহাসের সূচনা মোদীর, রাস্তায় রইলেন রাহুল, কী করলেন কেজরিওয়াল-মমতা?
ঐতিহাসিক অযোধ্যায় এক ইতিহাসের সূচনা হল সোমবার। দীর্ঘ টানাপোড়েনের পর রাম মন্দির প্রতিষ্ঠিত হল অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন।অযোধ্যা জুড়ে উৎসবের মেজাজ। গোটা অনুষ্ঠানের মধ্যমণি একজনই নরেন্দ্র মোদী। তিনিই সব ক্যামেরার মূল ফোকাসে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাম মন্দিরের প্রতিষ্ঠান অনুষ্ঠান থেকেই অত্যন্ত সুচারুভাবে লোকসভা ভোটের দামামাও বাজিয়ে দিলেন মোদী। মাত্র কয়েক মাস পরেই লোকসভা ভোট। ভোটের আগে রাম মন্দিরের সৌজন্যে হিন্দু আবেগকে সুকৌশলে উস্কে দিলেন গেরুয়া শিবিরের সেনাপতি। মোদী যখন সোমবার সব আর্কষণের কেন্দ্রবিন্দুতে তখন দেশের বিরোধী নেতারা কী করছেন?

এরপরই প্রধানমন্ত্রী মোদীর নাম না নিয়েও কটাক্ষের সুরে রাহুল বলেন, আজ মনে হয় একজনই মন্দিরে প্রবেশ করতে পারবেন। রাহুল বলেন , 'আপনারাই আমাকে অনুমতি দিয়েছিলেন। এখন বলছেন ভিতরে যাওয়া যাবে না। আমি কী এমন অপরাধ করেছি যে আমি মন্দিরে ঢুকতে পারব না? '
সম্প্রতি ভারত জোড়ো ন্য়ায় যাত্রার সময় অসমেই রাহুল গান্ধীর বাস ঘিরে 'জয় শ্রী রাম' স্লোগান তোলে কয়েকজন যুবক। সেই স্লোগান শুনে রাহুল গান্ধী বাস থেকে বেরিয়ে আসেন বলে দাবি করা হয়।
রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে গত কয়েকদিন ধরেই তৃণমূল-বিজেপির তরজা ছিল চরমে। বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা কর্মসূচি হিসাবে কলকাতাতেই সংহতি যাত্রার ডাক দিয়েছেন তিনি। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কালীঘাট থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলে হাঁটবেন মমতা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই মিছিল।
অন্যদিকে সুকৌশলে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেডরিওয়াল। সোমবার সকাল থেকেই নিজস্ব কর্মসূচিতে ব্যস্ত কেজরিওয়াল।
শোভা যাত্রা' থেকে ভান্ডারা (সাম্প্রদায়িক রান্নাঘর), 'সুন্দর কান্ড' পাঠ এবং আরতি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিনে দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্র জুড়ে একটি ধারাবাহিক কর্মসূচি নিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধৱেই অযোধ্যা জুড়ে উৎসবের মেজাজ। আর সোমবার যেন সেই উৎসবেরই নবমী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ হাজার অতিথি উপস্থিত হয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications