এলফিনস্টোন রোড দুর্ঘটনায় দায়ী তুমুল বৃষ্টি, এমনই রিপোর্ট দিল পশ্চিম রেল
মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশনে ফুটওভারব্রিজে দুর্ঘটনায় অঝোরে বৃষ্টিকে দায়ী করল পশ্চিম রেলওয়ে
মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশনে ফুটওভারব্রিজে দুর্ঘটনায় অঝোরে বৃষ্টিকে দায়ী করল পশ্চিম রেলওয়ে। বৃষ্টি থেকে বাঁচতে বহু মানুষ টিকিট কাউন্টার থেকে ছুটে ফুটওভারব্রিজে আশ্রয় নিয়েছিলেন বলে রেলের তদন্তে উঠে এসেছে। ৩০ জন আহত ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম রেলের প্রধান নিরাপত্তা আধিকারিক। বুধবারই সেই রিপোর্ট পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমারের হাতে তুলে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, গত ২৯শে সেপ্টেম্বরের দুর্ঘটনার ভিডিও ফুটেজও খতিয়ে দেখার পর এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ওই সময়ে ফুটওভারব্রিজে আগে থেকেই প্রচুর ভিড় ছিল। এরইমধ্যে ভারী ব্যাগ ও সুটকেস নিয়ে টাল সামলাতে না পেরে একজন পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তবে কোনও রকম শর্ট সার্কিটের খবর একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে রিপোর্টে। কোনও প্রত্যক্ষদর্শীও এমন দাবি করেনি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এদিকে রিপোর্টে কিছু সুপারিশও করা হয়েছে। যেমন ব্যস্ত সময়ে ভারী লাগেজ নিয়ে ফুটওভারব্রিজে ওঠায় নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ব্যস্ত সময়ে ভেন্ডরদের সবজির ঝুড়ি ফুটওভারব্রিজে তোলার ওপরও নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়েছে রিপোর্টে। সেইসঙ্গে ফুটওভারব্রিজের সম্প্রসারণ করতে বুকিং কাউন্টারও সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications