Weather Update: জাঁকিয়ে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়, বাংলার উপকূলে বৃষ্টির পূর্বাভাস; কেমন থাকবে আবহাওয়া?

Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। আগামী ১২ ঘণ্টায় শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ফেনজল (Cyclone Fengal)। পয়লা ডিসেম্বর তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে গভীর নিম্নচাপ হিসেবে আছড়ে পড়তে পারে ফেনজল। বাংলায় এর তেমন প্রভাব না থাকলেও জাঁকিয়ে শীত পড়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ঘূর্ণিঝড়ই।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে নভেম্বরের শেষ ২ দিন কিছুটা বাড়তে পারে তাপমাত্রা (Temperature)। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে। ৪ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

fengal

তবে এরই মাঝে বাংলার উপকূলে বৃষ্টিরও পূর্বাভাস (Rain Alert) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলাতে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার হালকা বৃষ্টির (Light rain) সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

নভেম্বরের শেষ লগ্নে মূলত পরিষ্কার আকাশ থাকলেও কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার (Fog Alert) সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলায়।

সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতেও। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। এদিকে, শীতের পথে এবছর বাধা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও (Western Disturbance)। শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় শনিবার পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। বৃহস্পতিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫১ থেকে ৯৫ শতাংশের মধ্যে।

এদিকে, ঘূর্ণিঝড় ফেনজলের কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস চেন্নাই-সহ তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা। চেন্নাইতে ইতিমধ্যেই ২ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ।

শহরে কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে আবহাওয়া দফতর। ফেনজলের কারণে হড়পা বানেরও সতর্কতা জারি করা হয়েছে সেখানে। স্থলভাগে প্রবেশের পর শ্রীলঙ্কা অভিমুখে নিম্নচাপ ঘুরে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+