West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: আরেকটি ছোটো স্পেলে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তা বেশিদিন স্থায়ী হবে না। তুলনায় উত্তরবঙ্গের স্পেল দীর্ঘায়িত হতে পারে পূর্বাভাস আবহাওয়া দফতরের। চবে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন আটটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবারের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী সময়ে তা আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+